‘বাংলা সব ষড়যন্ত্র প্রতিহত করবে’, DVC-র জল ছাড়া নিয়ে ক্ষোভ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে প্রবল দুর্যোগের আবহে ডিভিসির জল ছাড়া নিয়ে ফের সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরেই দশমী ও একতাদশীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন করে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যেই মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, বিজয়া দশমীর অর্থ দুর্গাপুজোর শেষ। এটা আনন্দ, উল্লাস এবং নতুন আশায় স্বপ্ন দেখার সময়। এই সময়েই  পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে উৎসব পালন করতে দেওয়ার পরিবর্তে কোনও রকম আগাম নোটিশ ছাড়াই জল ছেড়েছে ডিভিসি। জানা গিয়েছে, ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি। বেপরোয়া ভাবে এই ঘটনা ঘটানোর জন্য উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় রাজ্যবাসীকে। এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। কিছু না জানিয়ে জল ছেড়ে দিয়ে ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা তৈরি একটি দুর্যোগ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলার ক্ষতি করতে দেবেন না। বাংলার বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সত্য মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে। জয় মা দুর্গা!

 

জানা গিয়েছে, ৫৯ কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ। মাইথন ও পাঞ্চেত থেকে ৩২, ৫০০ কিউসেক করে জল ছাড়া হয়েছে। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে। ঝাড়খণ্ড এবং বিহারে ব্যাপক বৃষ্টি হচ্ছে। অন্যদিকে তেনুঘাট থেকেই জল সোজা আসছে পাঞ্চেতে। রাতেই মাইথন ও পাঞ্চেত থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে বলে সূত্রের খবর। নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছএ ঝাড়খণ্ডে। ডিভিসি আরও বেশি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা  দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর