কলকাতা থেকে অসমে আরও সহজে যেতে পারবেন, চালু স্পেশাল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল বিশেষ ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করেছে। ডিব্ৰুগড় থেকে কলকাতা এবং কলকাতা থেকে ডিব্রুগড় রুটে এই ‘Summer Special’ ট্রেন চলবে, যার একটি গুরুত্বপূর্ণ স্টপেজ হিসেবে রাখা হয়েছে মালদহ টাউন স্টেশন। ফলে মালদহসহ আশপাশের জেলার যাত্রীদের জন্য এটি বড় সুবিধা হতে চলেছে। 

রেল সূত্রে জানা গেছে, ট্রেন নম্বর ০৫৯৩১ কলকাতা-ডিব্ৰুগড় স্পেশাল প্রতি সোমবার ভোর ২টা ৩০ মিনিটে কলকাতা থেকে যাত্রা শুরু করবে। একই দিনে সকাল ৯টা ১০ মিনিটে মালদহ টাউন স্টেশনে পৌঁছে ৯টা ২০ মিনিটে রওনা দিয়ে পরদিন মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে ডিব্রুগড়ে পৌঁছাবে। এই পরিষেবা চলবে ৬ এপ্রিল ২০২৬ থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত।

আরও পড়ুন: শহরে দুই কামরার ফ্ল্যাটের ভাড়া ৭০ হাজার! বিপাকে বাসিন্দারা

অন্যদিকে, ফেরার পথে ট্রেন নম্বর ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল প্রতি শনিবার বিকেল ৫টায় ডিব্রুগড় থেকে ছাড়বে। পরদিন রবিবার বিকেল ৫টার কাছাকাছি মালদহ টাউন স্টেশনে পৌঁছাবে এবং সোমবার রাত ১২টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবে। এই ট্রেন চলবে ৪ এপ্রিল ২০২৬ থেকে ৩০ মে ২০২৬ পর্যন্ত।

যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা ও মালদহ টাউন-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। সাধারণ শ্রেণি, স্লিপার ও এসি কোচের সুবিধা থাকায় যাত্রীরা আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। টিকিট বুকিং করা যাবে পিআরএস কাউন্টার বা অনলাইনে। রেলের এই উদ্যোগে গ্রীষ্মকালীন ভিড় অনেকটাই কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ