সাগরদিঘি উপনির্বাচনে মোতায়েন ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচন ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে রাজ্য পুলিশকে নিরাপত্তার দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পরিবর্তে বিজেপির দাবি মেনে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছেন  কমিশনারের শীর্ষ তিন কর্তা। আগামী ১২ ফেব্রুয়ারিই রাজ্যে আসার কথা বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করায় অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পরের দিন থেকেই এলাকায়-এলাকায় রুট মার্চ শুরু করে দেবে।

বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি আসনের উপনির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে। প্রতি বুথে ৫ থেকে ৬ জন জওয়ানকে মোতায়েন করা হবে। কোন বুথে কত জওয়ান মোতায়েন করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পুলিশ পর্যবেক্ষক হয়ে রাজ্যে আসতে চলা ওমপ্রকাশ ত্রিপাঠী। পাশাপাশি সাধারণ পর্যবেক্ষক হয়ে আসছেন আইএএস আধিকারিক ই রবীন্দ্রন।

যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর সিদ্ধান্তকে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় এ বিষয়ে বলেছেন, ‘বিধানসভা ভোটের সময়েও তো বেছে-বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর তকমা দিয়ে রাজ্যে পাঠানো হয়েছিল। বুথ পাহারার নামে সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপও দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাতে কোনও লাভ হয়েছে কী? এবারেও হবে না। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট জেতার স্বপ্ন দেখে কোনও লাভ নেই।’ উল্লেখ্য, তৃণমূল বিধায়ক সুব্রত সাহার অকাল মৃত্যুতে আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২ মার্চ হবে ভোট গণনা।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?