সাতসকালে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য নবদ্বীপে

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সাতসকালে মণিপুরে ইডির হানা। নদিয়ার নবদ্বীপের মণিপুর এলাকায় এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মানি লন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, নবদ্বীপের মণিপুর এলাকার বাসিন্দা ও সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর দুটি বাড়িতে একযোগে তল্লাশি চালায় ইডি। শুক্রবার ভোর প্রায় ৫ টা নাগাদ পাঁচটি গাড়িতে করে তদন্তকারী দলের সদস্যরা যেখানে পৌঁছন।

পরিবারের দাবি, মানি লন্ডারিং মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে, অশোক অধিকারীর সুপারির ব্যবসা শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়। অসম ও ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যেও তাঁর ব্যবসায়িক যোগাযোগ ও লেনদেন রয়েছে। সেই ব্যবসার আর্থিক নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখতেই এই অভিযান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ইডির তল্লাশি ঘিরে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) ৫ টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল অশোক অধিকারীর বাড়িতে পৌঁছায়। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। অভিযান শুরু আগে গোটা বাড়ি ও লাগোয়া গোডাউন নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়। এরপর তদন্তকারীরা বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানোর পাশাপাশি ব্যাবসা সংক্রান্ত নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখতে শুরু করেন। গোডাউনেও আলাদা করে অনুসন্ধান চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : পুনর্বাসনের দাবিতে এবার আদালতের দ্বারস্থ ১০৫ সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একটি মানি লন্ডারিং মামলার তদন্তে অশোক অধিকারীর সম্ভাব্য আর্থিক যোগসূত্র খুঁজে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই তার ব্যাবসায়িক নথি, ব্যাঙ্ক লেনদেন, হিসেবপত্র এবং সম্পত্তি-সংক্রান্ত নথি বিস্তারিতভাবে পরীক্ষা করছেন ইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কিছু নথি ও তথ্য বাজেয়াপ্ত করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অভিযান নির্বিঘ্নে সম্পন্ন করতে বাড়ির বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা পাহারা দিচ্ছেন। তদন্তকারী দলের সঙ্গে কয়েকটি ব্যাঙ্কের প্রতিনিধিও উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। প্রয়োজন হলে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট নথি তাৎক্ষণিকভাবে যাচাই করার সুবিধার জন্যই তাঁদের রাখা হয়েছে। তল্লাশি অভিযান কতক্ষণ চলবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে সকাল থেকেই ঘটনাস্থলের বাইরে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এখনও পর্যন্ত এই অভিযানের বিষয়ে ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। একইভাবে অশোক অধিকারী বা তাঁর পরিবারের তরফেও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?