রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের ৭ জায়গায় সাতসকালেই ED’র হানাদারি

সকাল থেকেই রাজ্যের ৭ জায়গায় তল্লাশিতে নেমেছে ED। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই তল্লাশিতে একাধিক নথি মিলবে বলে মনে করছেন ED’র আধিকারিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রেশন দুর্নীতির(Ration Distribution Corruption) তদন্তে শুক্রবার সকাল থেকেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। এদিন সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের ৭ জায়গায় তল্লাশিতে(Raid and Search Operation) নেমেছে ED। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই তল্লাশিতে একাধিক নথি মিলবে বলে মনে করছেন ED’র আধিকারিকেরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে কলকাতার(Kolkata) বুকে শেক্সপিয়র সরণি ছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা, দক্ষিণ ২৪ পরগনা জেলার বহড়ু, হাওড়া জেলার উলুবেড়িয়া ও নদিয়া জেলার কল্যাণীতে এই তল্লাশি চলছে। এছাড়াও তল্লাশি চলছে বারাসত ও মেদিনীপুরের দুটি জায়গাতেও। এর আগে রেশন সংক্রান্ত একাধিক নথি খাদ্য দফতর থেকে চেয়েছিলেন ED আধিকারিকরা। সেই নথির সূত্র ধরেই বেশ কয়েকজন Food Inspector থেকে শুরু করে একাধিক সংস্থার হদিশ মিলেছে ৷ সেই মতই একই সঙ্গে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন, আর কয়েক ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতায়, জারি কমলা সতর্কতা

দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ED। তদন্ত হাতে পেয়েই একাধিক জায়গায় তল্লাশি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেরা করা হয় একাধিক সন্দেহভাজনকে। সেই সূত্রেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার হন প্রথমে। পরে জ্যোতিপ্রিয় মল্লিকও গ্রেফতার হন। পরে পরে গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানও। যদিও সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর-সহ কয়েকজন জামিন পেয়েছেন। কারণ হিসেবে উঠে এসেছে, দুর্নীতির সঙ্গে তাঁদের সরাসরি কোনও যোগ মেলেনি। এমনকী দুর্নীতির অর্থ তাঁদের ব্যবসায় ব্যবহারের কোনও প্রমাণ মেলেনি। কিন্তু তার পরেই এদিন ফের আচমকা তল্লাশি অভিযানে নেমে পড়েছে ED। কল্যাণীতে এক আদিবাসী পাড়ায় এদিন হানা দিয়েছেন ED’র আধিকারিকেরা। সেখানে সালমা হেমব্রম নামে ভাঙরের Food Inspector’র বাড়িতে যান তাঁরা। যদিও জানা গিয়েছে, সালমা হেমব্রম অসুস্থ। তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

আরও পড়ুন, শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

এদিন জয়নগরের বহরুর এক রেশন গোডাউনে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। আবার দেগঙ্গার আজিজনগরে একটি সমবায় সমিতিতে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। রাজ্যের রেশন বন্টন দুর্নীতির কাণ্ডের তদন্ত নেমে তাঁদের কাছে বেশ কয়েকজন রাজ্য সরকারি আধিকারিক, ফুড ইন্সপেক্টর এবং রেশন ডিলারের নাম উঠে এসেছে। তার জন্যই আজ তল্লাশি চালানো হচ্ছে ৷ দক্ষিণ কলকাতার একটি অফিস ও অন্য একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারি আধিকারিকরা মনে করছেন রাজ্যের রেশন দুর্নীতি-কাণ্ডে যে শুধুমাত্র রাজনৈতিক বা অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাই যুক্ত, তেমনটা নয়, বরং খাদ্য দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মীরাও যুক্ত রয়েছেন। এর আগে খাদ্য দফতর থেকে রাজ্যে বাতিল হয়ে যাওয়া রেশন কার্ড এবং রাজ্যের সচল রেশন কার্ডের পরিসংখ্যানের তালিকা চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই পরিসংখ্যান তথ্য পাওয়ার পরেই তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য