চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কামারহাটি পুরসভার চেয়ারম্যানের তিন মোবাইল বাজেয়াপ্ত ইডির

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গোপাল সাহার তিনটি মোবাইল বাজেয়াপ্ত করল ইডি। বৃহস্পতিবার রাতে ১৫ ঘন্টা জেরে শেষে কামারহাটি পুর চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কামারহাটি পুরসভাতেই রয়েছেন ইডি আধিকারিকরা।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কাক ভোরেই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়ি-সহ ১৫টি জায়গায় একযোগে হানা দেন ইডি আধিকারিকরা। টানা ১৫ ঘন্টা জেরা ও তল্লাশি চালানোর পরে রাত সাড়ে নয়টা নাগাদ কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়ি ছাড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

দীর্ঘ তল্লাশি শেষে ইডি আধিকারিকরা চলে যাওয়ার পরে বাড়ির দোতলার বারান্দায় এসে নিচে দাঁড়িয়ে থাকা কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। সেই সঙ্গে জানান, তাঁর তিনটে মোবাইলই তদন্তকারীরা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন। প্রয়োজনে আবার ডাকতে পারেন বলেও জানিয়ে গিয়েছেন। ইডি আধিকারিকরা দীর্ঘ জেরায় কী জানতে চেয়েছেন তা জানতে চাওয়া হলে গোপাল সাহা বলেন, ‘ওঁরা বারবারই একই কথা জানতে চেয়েছেন, অয়ন শীলের সঙ্গে কী ভাবে যোগাযোগ? আমিও জানিয়েছি যেটা সত্য। নিজের ইনকাম ট্যাক্সের ফাইলও দেখিয়েছি। টেন্ডার করেই ওই সংস্থাকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। সবকিছুই হয়েছে নিয়ম মেনে।’

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ