সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনবার হাজিরা এড়িয়ে শুক্রবার ইডির দফতরে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। ভোটের ফল ঘোষণার পরেই তাঁকে ফের ডাকা হয়েছে সিজিওতে।  ৬ মে আবার ডাকা হয়েছে।  সুজিত ছাড়া আর এক মন্ত্রী রথীন ঘোষকেও একই দিনে তলব করেছে ইডি। তাঁর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে। সেই নথি যাচাই করে দেখা হবে বলে ইডি সূত্রের খবর। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেও একাধিক তথ্য পেয়েছেন তাঁরা।

নির্বাচনের মুখে একাধিকবার তাঁতে তলব করেছিল ইডি। পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি তিনি । সেই সময় তাঁর হয়ে সিজিওতে গিয়েছিলেন ছেলে সমুদ্র বসু। শুক্রবার নিজেই সিজিও কমপ্লেক্সে যান সুজিত বসু। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ইডি দফতর থেকে বের হওয়ার সময় তিনি জানিয়েছেন, তদন্তে সব রকমের সহযোগীতা করবেন। আগামী মঙ্গলবার তাঁকে সিজিওতে ফের আসতে বলা হয়েছে। তাঁর অস্থাবর যে সকল সম্পত্তি রয়েছে, সেই সকল নথি সঙ্গে আনতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য ও সম্পত্তি সংক্রান্ত নথি যাচাই করে দেখা হবে। কিন্তু তলব করে যাতে হেনস্থা না করা হয়, সেই কথাও বলা হয়েছে। 

ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এর আগে একাধিকবার চার্জশিট জমা পড়েছে। সুজিত বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি অভিযানও চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি সুজিত বসুর অফিস এবং তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়েছে। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়