রবিবারের SSC পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধি : সর্বোচ্চস্তরে ব্যবস্থা নেওয়া আছে। এসএসসি (SSC) পরীক্ষার্থীদের আশ্বস্ত করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রাত পোহালেই এসএসসি-র শিক্ষক নিয়োগের একদশ-দ্বাদশের পরীক্ষা। ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে রবিবার হবে পরীক্ষা। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষায় বসবেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন। ৭ সেপ্টেম্বরের মতো এদিন কড়া নিরাপত্তায় পরীক্ষা করাতে প্রস্তুত এসএসসি।

তিনি বলেছেন, শিক্ষাদফতর ও কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ভুলভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে রবিবারের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ হবে। ভিন রাজ্য থেকে পরীক্ষার্থী আসা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, বাইরের রাজ্য থেকে বাংলায় এসে পরীক্ষা দিচ্ছে। এর থেকে বোঝাই যাচ্ছে বাইরের রাজ্যে কোনও চাকরি নেই। বিজেপি শাসিত রাজ্যে কোনও চাকরি নেই। ভিন রাজ্য থেকে আসা পড়ুয়াদের বাংলায় অত্যাচার করা হয়না। তাঁরা হিন্দিতে কথা বলার জন্য অত্যাচার করা হয়না। ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে সকলের পরীক্ষা করা হয়। তিনি বলেছেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হবে।

পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা যেমন থাকবে, তেমন রাস্তাঘাটে কেউ সমস্যায় পড়লে তার ব্যবস্থাও করা হবে। স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হচ্ছে দুই ধাপে। ৭ সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষায় বসেছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। এবার রবিবার হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার কড়া নিরাপত্তায় পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার