Loading live market data...
Loading active stocks...
Connecting...

এগরা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২

পিঙ্কির বাড়ি এগরার খাদিকুলে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: এগরায় (EGRA) বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল গত মঙ্গলবার। ঘটনার দিন মৃত্যু হয়েছিল ৯ জনের। শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছিল, মৃতের সংখ্যা বেড়ে ১১। আজ দুপুরে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে আরও ১ জনের। মানে, মৃতের সংখ্যা ১২।

শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়েছিল রবীন্দ্র মাইতির। তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নাগাদ একই হাসপাতালে মৃত্যু হয় পিঙ্কি মাইতি নামে আরও এক চিকিৎসাধীনের। পিঙ্কির বাড়ি এগরার খাদিকুলে।  

উল্লেখ্য, মৃতের তালিকায় রয়েছে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ। গত শক্রবার ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিচয় গোপন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, তাঁর দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গা ঢাকা দিয়ে বাইকে করে সীমান্ত পেরিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। তবে ভানু বাগ চিকিৎসাধীন থাকায় তাঁর বয়ান রেকর্ড করা যায়নি। এগরার খাদিকুল কাণ্ডের পর সরানো হয়েছে আইসি মৌসম চক্রবর্তীকে। নতুন আইসি হয়েছেন স্বপন গোস্বামী। স্বপন গোস্বামী এর আগেও সামলেছেন এগরা থানার আইসি পদ। মৌসম চক্রবর্তীর বদলি হয়েছে হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানায়।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর