Loading live market data...
Loading active stocks...
Connecting...

ধর্মীয় অশান্তিতে হারিয়েছেন ছেলেকে, ঈদের দিনে ভালবাসার বার্তা বিলি পুত্রহারা ইমদাদুল্লাহের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ছয় বছর আগে এক অশান্তিতে প্রাণ হারায় ইমাম ইমদাদুল্লাহ রশিদের ছেলে। তবে তিনি ভরসা হারাননি। ছেলেকে হারানোর পরে লাগাতার দিয়ে গিয়েছেন ভালবাসা এবং সম্প্রীতি বার্তা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। আসানসোলের নুরানি মসজিদে ঈদের নমাজে ফের একবার সম্প্রীতির বার্তাই দিলেন ইমাম ইমদাদুল্লাহ রশিদি।

ঈদের দিন আসানসোলের রেলপাড় লাগোয়া নুরানি মসজিদে নামাজ পড়ার জন্য ভিড় জমান ভিন্ন ধর্মের মানুষেরা । তারা আসেন এখানে  ইমাম ইমদাদুল্লাহ রশিদির সম্প্রীতির বার্তা শুনতে। ইমাম জানিয়েছেন,’ যে গিয়েছে তাকে যেতে দাও। সামনের পথ যেন সুগম থাকে, সেটাই এখন মূল  দেখার বিষয়।‘ অন্যদিকে ইমাম চান আসন্ন লোকসভা নির্বাচনে সবাই যেন শান্তিতে ভোট দিতে পারেন।

কি কারণে প্রাণ হারিয়েছিল ইমাম ইমদাদুল্লাহ রশিদের চতুর্থ সন্তান? ২০১৮ সালে মার্চ মাসে  একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে  উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের রেলপাড় এলাকায়।  ২৭ মার্চ নিখোঁজ হয়ে যায় ইমদাদুল্লাহ সাহেবের পুত্র সিবতুল্লাহ রশিদি।  পরের দিন গভীর রাতে তাঁর মৃত দেহ উদ্ধার হয়। এরপরেই আসানসোল জুড়ে শুরু হয় উত্তেজনা। তবে এমন পরিস্থিতিতে ছেলের মৃতদের সামনে দাঁড়িয়ে  ইমাম বলেন, ‘কোন হিংসা আমি চাইনা। তাহলে আমি আসানসোল ছাড়তে বাধ্য হব।‘ একথায় পুত্র শোকের দিনেও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন ইমাম ইমদাদুল্লাহ রশিদ।

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী