মালগাড়ি লাইনচ্যুত, সপ্তমীর সকালেই বন্ধ দিঘাগামী রেললাইন

সপ্তমীর সকালেই লাইনচ্যুত হল একটি মালগাড়ি। এর জেরে দিঘা ও হলদিয়া রুটে ব্যহত হল ট্রেন পরিষেবা। পুজোয় দিঘা বেড়াতে যাওয়ার সময় এই বিপত্তির জেরে চরম সমস্য়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সকালেই লাইনচ্যুত হল একটি মালগাড়ি। এর জেরে দিঘা ও হলদিয়া রুটে ব্যহত হল ট্রেন পরিষেবা। পুজোয় দিঘা বেড়াতে যাওয়ার সময় এই বিপত্তির জেরে চরম সমস্য়ায় পড়লেন পর্যটকরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের রঘুনাথবাড়ি স্টেশনের কাছে। রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সোয়া আটটা নাগাদ একটি মালগাড়ির ৮টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দিঘাগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করে দেওয়া হয়েছে। রেল জানিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করা হবে দ্রুতই।

মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় খড়গপুর শাখায় বাতিল করা হয়েছে আসানসোল-হলদিয়া স্পেশাল এক্সপ্রেস। পাশাপাশি বাতিল হয়েছে হাওড়া-দিঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি। এছাড়া বেশ কয়েকটি ট্রেন আগের বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পুজোর মুখেই এই বিপত্তি হওয়ায় বহু পর্যটক দিঘা যেতে পারলেন না। অনেকেই সড়ক পথে দিঘা পৌঁছনোর পরিকল্পনা করছেন। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। কেন এরকম হল তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

হুগলির বলাগড়ে তালশাঁসের শতাব্দী প্রাচীন মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে আগ্রহী নন শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী