গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ের, প্রাণরক্ষা করে নজির তমলুক মেডিকেল কলেজের

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : প্রতারণার শিকার হয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ের। রুদ্ধশ্বাস অস্ত্রোপচারের মাধ্যমে মৃত্যুমুখ থেকে ওই প্রওরাকে ফেরালো তমলুক মেডিকেল কলেজ। হাসপাতালের এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে পূর্ব মেদিনীপুরবাসী।

জানা গিয়েছে ভূপতিনগর থানার ধাইপুকুরিয়া এলাকার বাসিন্দা ভক্তিপদ মন্ডল (bhaktipada mondal)। পেশায় তিনি কৃষক। এক মহিলার কাছে প্রতারণার শিকার হয়ে ১০ লক্ষ টাকা খোয়ান তিনি। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ভক্তিপদবাবু। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খাওয়া দাওয়ার পরে নিজের ঘরে চলে যান তিনি। তারপরেই ধারালো ছুড়ি দিয়ে গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোক দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় প্রথমেই তাকে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় তমলুক মেডিকেল কলেজে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় পাঠানোর মত সময় ছিল না।

তমলুক হাসপাতালেই পাঁচজনের একটি বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়ে। তাঁরাই তিন ঘন্টা ধরে অস্ত্রোপচার করেন ওই বৃদ্ধে। যুদ্ধকালীন তৎপরতায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই প্রৌঢ়ের কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে শ্বাসনালী। বর্তমানে ওই প্রৌঢ় স্থিতিশীল রয়েছেন। হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর। 

বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা। সেই টাকা দিয়ে চিকিৎসা করা কার্যত অসম্ভব ছিল দরিদ্র ওই পরিবারের পক্ষে। সম্পূর্ণ বিনামূল্যে ভাইকে ফিরে পেয়ে আপ্লুত দাদা শক্তিপদ মণ্ডল। হাসপাতালের এই সাফল্যে খুশি জেলা স্বাস্থ্য মহলও।

 

 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি