রাজ্য পুলিশের ডিজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: ডিজি  র‍্যাঙ্ক -এর অফিসারদের ভুয়ো ফেসবুক একাউন্ট খুলে তাদের নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সমস্যার কথা জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রাজস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনদিনের ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয়েছে। শনিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর,বিধাননগর সাইবার ক্রাইম থানার(Bidhannagar Cyber Crime P.S.) পুলিশের নজরে আসে রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্যবর নামে একটি ফেক ফেসবুক একাউন্ট খোলা হয়। সেখান থেকে তার নিচু তোলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। যারা এই ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছে তাদেরকে মেসেঞ্জারে এসএমএস করা হয় । সেখানে লেখা হয়,তিনি একটি মিটিংয়ে রয়েছেন। ফোন করতে পারছেন না। তিনি একটি সমস্যার মধ্যে পড়েছেন। তার টাকার প্রয়োজন। তাড়াতাড়ি সেই টাকা পাঠিয়ে দেওয়ার জন্য। 

এই বিষয়টি নজরে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ২৮ /৮/ ২০২৩ তারিখে একটি সুয়ো মোটো কেস করে। তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্ত করতে গিয়ে জানতে পারে এই চক্রটি রাজস্থান থেকে চালানো হচ্ছে। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের একটি টিম রাজস্থান গিয়ে অভিযুক্ত যুবক রাহিসকে গ্রেফতার করে। তিন দিনের ট্রানজেট রিমান্ডে তাকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ নিয়ে আসে এখানে। শনিবার তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যের ডিজি(DG) র‍্যাঙ্কের অফিসারদের ফেক ফেসবুক একাউন্ট খুলে তাদের নিচু তলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিত সে ।

যারা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতো তাদের কাছে বিভিন্ন অজুহাতের টাকা ডিমান্ড করতো। এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে এই যুবক প্রতারণা করেছে। পুলিশ মনে করছে এই চক্রের সাথে একটি বড় গ্যাং রয়েছে। সেই বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিধাননগর মহাকুমা আদালতে(Bidhannagar Court) তুলে শনিবার তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের