বাড়ির ভেতরেই নকল মদের রমরমা ব্যবসা! আবগারি দফতরের অভিযানে ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়িতে নকল বিদেশি মদের বড় চক্রের হদিস পেল আবগারি দফতর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্পিরিট, নকল লেবেল ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল মিন্টু মাহাতো (২৬) ও টুনটুন কুমার (৪১)। মিন্টুর বাড়ি শিলিগুড়িতে হলেও টুনটুনের বাড়ি বিহারে বলে জানা গিয়েছে।

আবগারি দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে রেগুলেটেড মার্কেট সংলগ্ন একটি বাড়িতে হানা দেন আধিকারিকরা। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৪০ থেকে ৫০ লিটার স্পিরিট এবং ভুয়ো বিদেশি মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম। পাশাপাশি বিপুল পরিমাণ খালি বোতল ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই সূত্র ধরে আবগারি দপ্তরের আধিকারিকরা ডাকনিকাটা এলাকার একটি গুদামে অভিযান চালান। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১,৫০০ লিটার স্পিরিট, নকল বিদেশি মদের লেবেল, হোলোগ্রাম, বোতলের ঢাকনা এবং প্রচুর খালি বোতল। অভিযোগ, এই সমস্ত সামগ্রী ব্যবহার করেই তৈরি করা হচ্ছিল নকল বিদেশি মদ।

আবগারি দফতরের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৪০ হাজার টাকা। তদন্তে আরও জানা গিয়েছে, এই চক্রটি বিপুল পরিমাণ স্পিরিট মজুত করে নকল বিদেশি মদ তৈরি করত এবং পরে তা বিহারে পাচার করা হত। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মদ তৈরির কাঁচামাল কোথা থেকে আসছিল, তা জানতে তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলার আবগারি দফতর।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন দিবান লিঙ্গেশ

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

ছাদের উপর থেকে ঝরে পড়ছে সোনা-নগদ, উত্তরপাড়ায় সাট্টা ডনের বাড়িতে পুলিশের হানা

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি