আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় আবাস যোজনাকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। উপভোক্তাদের প্রকৃত নামের বদলে তালিকায় ‘কোড নেম’ ব্যবহার, সেই কোডের পাশে টাকার অঙ্ক উল্লেখ এবং কাটমানি আদায়ের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। তাঁর অভিযোগ, দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার নামে প্রায় দেড় কোটি টাকার দুর্নীতি হয়েছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু পাণ্ডা দাবি করেন, আবাস যোজনার সরকারি তালিকায় বহু উপভোক্তার নামের জায়গায় শুধুমাত্র অক্ষর বা কোড লেখা রয়েছে। সেই কোডের পাশেই উল্লেখ রয়েছে টাকার পরিমাণ। তাঁর অভিযোগ, এই পদ্ধতিতেই প্রকৃত তথ্য গোপন রেখে আর্থিক অনিয়ম চালানো হয়েছে।

বিজেপি বিধায়কের অভিযোগের নিশানায় রয়েছেন তৃণমূল নেতা জাহাঙ্গির খান ও তাঁর ঘনিষ্ঠরা। দেবাংশুর দাবি, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানিও নেওয়া হয়েছে। গোটা ঘটনায় প্রায় দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলেছে বিজেপি। এদিকে, জাহাঙ্গির খানকে ঘিরে তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। রাজ্য পুলিশের দাবি, জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রীর নামে অন্তত ৬০টি সম্পত্তির হদিস মিলেছে। এই সমস্ত সম্পত্তির নথি ও মালিকানার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, আরও বেনামি সম্পত্তির খোঁজ মিলতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের পর থেকেই জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রীর সম্পত্তির খতিয়ান সংগ্রহ শুরু হয়। তদন্তে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তাঁদের নামে একাধিক জমি, বাড়ি এবং অন্যান্য স্থাবর সম্পত্তির তথ্য সামনে এসেছে। বর্তমানে সেই সমস্ত সম্পত্তির মূল্য ও উৎস যাচাইয়ের কাজ চলছে।

আরও পড়ুন: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

এরই মধ্যে স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে ফলতা থানায় জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে বেআইনিভাবে বিপুল সম্পত্তি গড়ে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ফলতা থানার পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত দু’জনকেই ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন আবাস যোজনার দুর্নীতির অভিযোগ, সম্পত্তির উৎস এবং আর্থিক লেনদেন সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এই মামলায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল।

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া