ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি,ফলতা: ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল বিধায়ক জাহাঙ্গির খান। একুশ মে বৃহস্পতিবার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। এদিকে মঙ্গলবার বিকেলে ভোটের প্রচার শেষ হওয়ার কথা।কিন্তু তার আগে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে ফলতার মানুষের স্বার্থে ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন বলে ঘোষণা করলেন জাহাঙ্গির খান।দুদিন আগে ফলতায় নির্বাচনী সভা করতে গিয়ে জাহাঙ্গির খানের ভার নিজের হাতে নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এর দিন চারেকের মধ্যে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গেলেন ফলতার একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির।

পালানোর পেছনে ফলতার ‘বেতাব বাদশার’ যুক্তি হল ফলতার মানুষের উন্নয়ন ও শান্তি রক্ষা করা তার মূল লক্ষ্য। জাহাঙ্গির বলেন,মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। এতে ফলতার মানুষের উন্নয়ন হবে। তাই তিনি নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন।একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা এই জাহাঙ্গির ভোট ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার পরই ডায়মন্ডহারবার মডেলে ধ্বস নেমেছে বলে কটাক্ষ করে সিপিএম ও বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, “লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। ওনার বস কোথায় ?যে রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন আমার ডায়মন্ড হারবার মডেলের হাত দিয়ে দেখাক।”সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এরা বড় বড় কথা বলে। এত উদ্ধত্য পালিয়ে গেল। সিপিএম বারবার আক্রান্ত হয়েছে ।তাও মাটি কামড়ে থেকে লড়াই করেছে ।এদের মত পালিয়ে যায়নি ভোটের ময়দান ছেড়ে।

ফলতার ‘ডাকাবুকো ‘ নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গির খান। ২৬ এর নির্বাচনে আগে থেকেই তার নাম সর্বদা শিরোনামে থাকতো। ওই এলাকায় ভোটের আগে উত্তরপ্রদেশের দুঁদে পুলিশ আধিকারিক ‘সিংহম’ অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক করে পাঠিয়েছিল নির্বাচন কমিশন।  ২৯ এপ্রিল ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুঁশিয়ারির পর জাহাঙ্গির বলেছিলেন ‘পুষ্পা ঝুকেগা নেহি’। রাজনৈতিক পরিস্থিতি বদল ঘটেছে। ইতিমধ্যে গেরুয়া শিবিরের ঝড়ে কার্যত পর্যুদস্ত তৃণমূল। এর মধ্যে এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার ফলতায় ভোট প্রচারে গিয়ে বলেন ‘পুষ্পা’ নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছে ।কারণ পোলিং এজেন্ট পাবে না বুঝতে পেরেছে। ভাইপো কেন এলেন না? তিনি কোথায়?

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার