‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে তোলা হল ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। মঙ্গলবার (৯ জুন) কড়া পুলিশি নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ধৃতকে আদালতে নিয়ে আসা হয়। কার্যত নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। শুধু তাই নয়, আদালতের বাইরে ও ভিতরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গির খানকে আদালতে তোলাকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেই কারণেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও।

আরও পড়ুন-মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

জানা গিয়েছে, ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সেই কারণেই আদালতে পেশের সময় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এদিন ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীর খানের হয়ে কোনও আইনজীবী আদালতে দাঁড়াবেন না। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। 

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনে ফলতায় ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক রিগিংয়ের অভিযোগ ওঠে। ভোটারদের ভয় দেখানো, EVM-এ সেলোটেপ মেরে দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। শেষ পর্যন্ত পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। কিন্তু ফলতায় পুনর্নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার প্ল্যান করলেও শেষরক্ষা হয়নি। নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গির খানকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন