শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির নামে এফ আই আর দায়ের তমলুক থানায়।দায়ের করলেন অনশনরত শিক্ষকরা।এবার শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নামে এফ আই আর দায়ের(FIR) করা হল তমলুক থানায়।এফ আই আর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা। তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন দিতে যাবার সময় যে শোভাযাত্রা যাচ্ছিল সেই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে চোর চোর স্লোগান ছুঁড়ে দেওয়া হয়। ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা।

পাথর ছোঁড়া থেকে শুরু করে চেয়ার ভাঙ্গা কিছুই বাদ রাখেনি তারা, মহিলারা জুতো প্রদর্শন করেন শিক্ষকদের প্রতি। পাথরের আঘাতে একজন শিক্ষক ও আরেক শিক্ষিকা ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি। শিক্ষকদের দাবি তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা। সম্পূর্ণটাই বিরোধী দলনেতার(Opposition Leader) প্ররোচনায়। তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে এফ আই আর দায়ের করা হল। দুজনকে গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতে তমলুক থানার(Tamluk P.S.) সামনে বিক্ষোভ অবস্থানও করেন শিক্ষকরা। তারা অবিলম্বে পুলিশ বিরোধী দলনেতা ও তমলুকের বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার না করলে আন্দোলন শুরু করার হুমকি দেন।

তমলুকে ভারতীয় জনতা পার্টির(BJP) প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  মনোনয়ন ছিল শনিবার।সেই উদ্দেশ্যে তমলুক রাজ ময়দান থেকে নিমতলীতে জেলা শাসক কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা করে যাওয়ার সময় হসপিটাল মোড়ে চাকরি হারা শিক্ষকদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে বাদানুবাদ শুরু হয় । বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের