কয়লাপাচারকাণ্ডের প্রধান সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর

উমেশ কুমারের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় ১২০বি ধারায় এফআইআর দায়ের করেছেন হাইবার আখান। ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লাপাচারকাণ্ডে(Coal Smuggling) আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)। সেই তদন্তের ঘটনাতেই তাঁরা জানতে পারেন যে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও সেই কয়লা আসত। সেই সূত্রেই যারা সেই কয়লা কিনত বা বিক্রি করত তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এদের কলকাতার নিজাম প্যালেসে ডেকে সেই জিজ্ঞাসাবাদ করা হতো। সেই সূত্রেই তাঁরা জেলার ডায়মণ্ডহারবার মহকুমার বিষ্ণুপুর থানা(Bishnupur PS) এলাকার বাসিন্দা হাইবার আখানকে(Haibar Akhan) ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এখন সেই হাইবার আখানই বিষ্ণুপুর থানায় কয়লাপাচারকাণ্ডে তদন্ত করছেন যে সব সিবিআই আধিকারিক তাঁদের প্রধান আধিকারিক যিনি রয়েছেন তাঁর বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করেছেন। সেই এফআইআরের কপি আবার সংগ্রহ করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি(CID)।

জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে যে সব সিবিআই আধিকারিক তদন্তে নেমেছেন তাঁদের প্রধান উমেশ কুমারের(Umesh Kumar) বিরুদ্ধে ওই এফআইআর দায়ের করেছেন হাইবার আখান। তাঁর অভিযোগ, কলকাতার নিজাম প্যালেসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদের সময়ে রীতিমত হুমকি দেওয়া হয়। তাঁকে বলা হয়, সিবিআই আধিকারিকেরা যে ধরনের বিবৃতি চাইছেন তাঁকে সেই সব কথাই জবানবন্দী হিসাবে রেকর্ড করতে হবে। শুধু তাই নয়, সিবিআই আধিকারিকদের কথা মতো না চললে তাঁকে ভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হুমকি ধমকি দেওয়া হয়। সেই সঙ্গে রাজ্যের এক বিশিষ্ট নেতার নামে জোর করে বয়ান দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাঁকে। এই সব কারণেই উমেশের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন হাইবার আখান। সেই এফআইআরের কপি সংগ্রহ করেছেন সিআইডি আধিকারিকেরা। মনে করা হচ্ছে সেই এফআইআরের সূত্রেই তাঁরা উমেশকে ডেকে পাঠাতে পারেন। যদিও তাতে উমেশ হাজিরা যে দেবেন না সেটা হলফ করেই বলা যায়।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে