এই মুহূর্তে

ডোমজুড়ে কেমিক্যাল কারখানায় ভয়ংকর আগুন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া জেলার ডোমজুড় থানার অন্তর্গত সরস্বতী কমপ্লেক্সে শনিবার ভয়ংকর আগুন লাগে।এখানে একটি কেমিক্যাল কারখানায়(Camical Factory) আগুন লাগে দুপুর দেড়টা নাগাদ।ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।আশপাশে ঘন বসতি ও কারখানা রয়েছে।সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।

কি করে ওই কারখানায় আগুন লাগল তা জানতে দমকল বিভাগ তদন্ত শুরু করেছে ওই কারখানাতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ওই আগুন লাগা ভস্মীভূত কারখানা স্থলে তদন্তে ফরেনসিক টিম যাবে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর নেই। কয়েক লক্ষাধিক টাকার কেমিক্যাল পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে বালি বোঝাই লড়ির ধাক্কায় মৃত্যু হল কৃষকের । বর্ধমানের পূর্বস্থলী – ২ ব্লকের কালিকাতলা ১ পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বরম্ভা এলাকায় কালনা কাটোয়া(Katoa) এসটিকেকে রোডের উপর শনিবার রাধা কৃষ্ণ দাস নামে এক কৃষককে বালি বোঝাই একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়। এদিন ওই ব্যক্তির মৃতদেহ পূর্বস্থলী থানার পুলিশ উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠায়, ময়নাতদন্ত করার জন্য। মাঠে কাজ করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে ।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ