চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানিকচকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পুড়ে ছাই ঘর

নিজস্ব প্রতিনিধি, মানিকচক:ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ল ঘরে মজুত রাখা খড়, ধান সহ একটি আস্ত ঘর।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদার মানিকচকের(Manickchak) ডোমাট জোতপাট্টা এলাকায়।ঝাল্লু মন্ডলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে,মঙ্গল বার দুপুর নাগাদ হঠাৎ করে খড়ের ঘরে আগুন জ্বলে উঠে।কোন কিছু বুঝে উঠার আগে আগুন ছড়িয়ে পরে।ভয়াবহ আগুনের তীব্রতাই ঘরের মধ্যে মজুত করে রাখা প্রায় চার কুইন্টাল ধান পুড়ে যায় বলে দাবি ক্ষতি গ্রস্থ পরিবারটির।চিৎকারে ছুটে এসে স্থানীয় বাসিন্দারা আগুন নিভানোর কাজে হাত লাগায়। কয়েক ঘণ্টার প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই ঘরটির ওপর দিয়ে যে বিদ্যুতের তার গিয়েছে সেখান থেকেই কোনভাবে অসতর্কতা জেরে শর্ট সার্কিট(Shot Cur-Cit) হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তবে আগুনে কোন হতাহতের খবর নেই ।যে ধান, ঘর ও অন্যান্য জিনিস পুড়ে গেছে তাতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

Published by:

Share Link:

More Releted News:

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ