বিশ্বকর্মা পুজোর আগে হাওড়ায় পুড়ে ছাই স্কুটি কারখানা

আগুনে পুড়ে ছাই ই-স্কুটি তৈরির কারখানায়। আর তার জেরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর একরাশ দুশ্চিন্তা ঘিরে ধরেছে সেখানকার শ্রমিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক আর এক সপ্তাহ বাদেই দেবশিল্পী বিশ্বকর্মার পুজো(Biswakarma Puja)। সেই পুজোর আয়োজন ঘিরে গতকাল রাত অবধিও বেশ খোশ মেজাজে ছিলেন হাওড়ার(Howrah) লিলুয়া থানার অন্তর্গত কোণা হাই রোডে একটি ব্যাটারি চালিত যান তৈরির কারখানার শ্রমিকেরা। কিন্তু সোম সকালে সেই ছবিটাই আমূল বদলে গেল। দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর একরাশ দুশ্চিন্তা তাঁদের ঘিরে ধরল। কেননা এদিন সকালেই আগুনের গ্রাসে চলে গিয়েছে সেই কারখানা(Fire in E-Scooty Factory)। সকলের চোখের সামনেই তা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই দুর্ঘটনায় কারও প্রাণহানী না ঘটলেও এখন সেই কারখানার শ্রমিকদের ঘিরে ধরেছে তাঁদের ভবিষ্যৎ চিন্তা। বিশেষ করে যখন দোরগড়ায় কড়া নাড়ছে পুজোর মরশুম, যা কার্যত আগামী সোমবার থেকেই শুরু হতে চলেছে বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে।

জানা গিয়েছে, সোমবার সকালে ওই ব্যাটারি চালিত স্কুটি তৈরির কারখানায় আর পাঁচটা দিনের মতোই কাজ করতে এসেছিলেন শ্রমিকেরা। তাঁরাই প্রথমে সকাল ৯টা ৪০ নাগাদ কারখানা থেকে গলগল করে ধোঁয়া বার হতে দেখেন। কাজের মাঝেই দাউদাউ করে আগুন লাগার ঘটনায় ওই কারখানায় মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বালি-জগাছা বিডিও অফিসের সামনে থাকা ওই কারখানায় আগুন লাগার বিষয়টি স্থানীয়দের মাধ্যমেই খবর পায় দমকল। তাঁদের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন নেভাতে হিমশিম খায়।

আগুনে কারখানায় তৈরি কয়েকশো ই-রিক্সা, স্কুটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ওই কারখানা কর্তৃপক্ষ। তবে মন্দের ভালো হতাহতের কোনও খবর নেই। ওই কারখানায় তৈরি হয় ই-রিক্সা, স্কুটি এবং অন্যান্য ব্যাটারি চালিত যানবাহন। কারখানায় আগুন লাগার মুহূর্তে কয়েকশো নতুন স্কুটি রাখা ছিল। সেসব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছে।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল