এই মুহূর্তে

সিপিএম, কংগ্রেস ,বিজেপি এক হয়েও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে পারবে না: ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা একজোট হলেও তৃণমূলকে হারাতে পারবে না। সিপিএম, বিজেপি, কংগ্রেস এক হয়েও তৃণমূলকে পরাস্ত করতে পারব না। পিছন থেকে অনেক ধরনের চক্রান্ত হতে পারে ,কিন্তু তাতে বিচলিত হলে হবে না । তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ওপরে ভরসা রাখে ।সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে(TMC) জয়ী করবে। কারণ রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে, বহরমপুর এবং মুর্শিদাবাদের মানুষ উন্নয়নের সাথী। বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে জনসভায় রবিবার যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

এদিন বহরমপুরের(Baharampur) টেক্সটাইল মোড়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের পাশাপাশি নাম না করে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন গত কয়েকদিন আগে টেক্সটাইল মোড়ে যে জনসভা হয়েছিল তাতে বিজেপি তাদের কর্মীদের দিয়ে ভিড় জমিয়ে ছিল। ফিরহাদের অভিযোগ, বহরমপুরে দুটি আসন প্রদেশ কংগ্রেস সভাপতি পিছন থেকে ষড়যন্ত্র করে দিয়ে দিয়েছে বিজেপিকে।আর এই দিতে গিয়ে কংগ্রেসকে সে নিশ্চিহ্ন করে দিয়েছে মুর্শিদাবাদে(Murshidabad)। কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বশক্তি নিয়ে তাদের নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছে মুর্শিদাবাদ জেলায়।পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার পরায়নতার বিরুদ্ধে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বহরমপুরে। রবিবার বিকেলে বহরমপুর টেকস্টাইল কলেজ মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় জেলা পরিষদের সভাপতি সামসুজোহা বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চৌধুরী, খাদ্য পক্রিয়া করন মন্ত্রী সুব্রত সাহা, মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাপতি শাওনি সিংহ রায়, সহ একাধিক বিধায়ক ও বিশেষ অতিথি হিসেবে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন। এদিনের জনসভা থেকে ফিরহাদ হাকিম একযোগে কেন্দ্র সরকার ও বহরমপুর সাংসদ অধীর চৌধুরীকে(Adhir Chowdhury) তীব্র ভৎসনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাত হাকিম জানান, বীরভূমে যে বোমাবাজির ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।সেই অনুযায়ী দুষ্কৃতীদের ধরতে অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পৌঁছেছে এবং দুষ্কৃতীদের সন্ধানে পুলিশি অভিযান শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ