চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পানিহাটি পুরসভার বেহাল পরিষেবা কাটাতে বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি,পানিহাটি ও বনগাঁ : উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভার বেহাল দশা কাটাতে  পুরসভায় রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Minister Firhad Hakim)। উক্ত বৈঠকে এদিন হাজির ছিলেন সাংসদ সৌগত রায়(MP Saugata Roy), পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মহকুমা শাসক সৌরভ বারিক, পুরপ্রধান মলয় রায়-সহ সমস্ত কাউন্সিলর ও অধিকারিকগণ। নানাবিধ সমস্যা নিয়ে এদিন বৈঠক করেন পুরমন্ত্রী। বৈঠক শেষে পুরমন্ত্রী বলেন, পানিহাটির ময়লা আবর্জনা কলকাতা কার্পোরেশন সংগ্রহ করে ধাবার মাঠে ফেলছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের কাজ শুরু না হওয়া পর্যন্ত এভাবেই জঞ্জাল অপসারণ করা হবে। কে এম ডি এ-র (KMDA)উদ্যগে রাস্তাঘাট মেরামতি করা হবে।

জমাজল আপাতত পাম্প বসিয়ে নিষ্কাশন করা হবে, যতদিন না পর্যন্ত পাম্পিং হাউস তৈরি হচ্ছে। নতুন জল প্রকল্পের কাজ চলছে। পানীয় জলের সমস্যা মেটাতে ডিপ টিউবওয়েল বসানো হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পুরসভাকে তিন কোটি টাকা বরাদ্দ করা হবে। প্রসঙ্গত, ছয় মাস ধরে পুরসভায় বোর্ড মিটিং হচ্ছে না। এপ্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরবর্তী সপ্তাহে বোর্ড মিটিং হবে। বোর্ড মিটিং না করলে পুরসভা ভেঙে যায়। কিন্তু তিনি সেটা কখনই চান না। পুরসভার যে অচলাবস্থা তৈরি হয়েছে তা অতি দ্রুত কেটে যাবে বলে মনে করছেন ফিরহাদ হাকিম। এদিকে,নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ,প্রতিবাদ করতে গেলে কাউন্সিলরের স্বামী হুমকির দেয় বলে অভিযোগ।

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, এমনই অভিযোগ এনে প্রতিবাদ করতে গেলে কাউন্সিলরের স্বামীর হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটি বনগাঁ পুরসভার(Banga Municipality) জয়পুর ২নম্বর ওয়ার্ডের ঘটনা। দিন কয়েক আগে থেকে ওই এলাকায় সিমেন্টের ঢালাই রাস্তা ও নিকাশী নালা কাজ শুরু হয়েছে। প্রায় ১ কিলোমিটার এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। রাস্তা তৈরীর পর তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়। রাস্তার কাজ বন্ধ করাতে স্থানীয় কাউন্সিলর শিখা ঘোষের স্বামী উত্তম ঘোষ এলাকায় হুমকি দেয় বলে অভিযোগ। একে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ