চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবাসরীয় প্রচারে চেতলায় ফিরহাদ, পূর্বস্থলী দক্ষিণে প্রচারে স্বপন দেবনাথ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়েই ভবানীপুরে। এই স্লোগানের প্ল্যাকার্ড হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রতিদিনই এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছেন তিনি।

মানুষের কাছে বলছেন, ঘরে মেয়ের উন্নয়ন করার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন ভবানীপুর থেকে। তাঁর বিপক্ষে কে রয়েছেন, তা দেখতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের একটাই লক্ষ্য ৬০ হাজারের বেশি ভোটে এবার জয় পাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্র বরাবরই হাইভোল্টেজ কেন্দ্র। সবার নজর থাকে এদিকে। এবারও তার অন্যথা হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছেন কাউন্সিলর থেকে কর্মী সমর্থকরা।

প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেন, ভারতীয়দের বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা চলছে। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি ও অ্যাডজুডিকেশনের নামে প্রহসন চলছে। বহু সরকারি চাকরিজীবীদের নাম বাদ গিয়েছে। মিথ্যেচারের ওপরে বিজেপি কাজ করছে। মানুষকে হয়রান করা হচ্ছে। আদালতের কাছে তিনি হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও সোচ্চার হয়েছেন তিনি।

রবিবাসরীয় প্রচারে বেরিয়েছিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ (Swapan Debnath)। বাজারে গিয়ে প্রচার সারলেন তিনি। রবিবার বহু সাধারণ মানুষ বাজারে যান। সেখানেই জনসংযোগ সারছেন তিনি। এবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন স্বপন দেবনাথ। নিজের সমর্থনে এদিন জনসংযোগ সারলেন তিনি। গত রবিবারও জন সংযোগ করতে দেখা গিয়েছে তাঁকে। 

Published by:

Share Link:

More Releted News:

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ