নামেই আসে যায়? মাধ্যমিকের পর জয়েন্ট, প্রথম দুইয়ে একই নাম

মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধাকিরীর নাম ছিল একই। এবার তার পুনরাবৃত্তি ঘটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধাকিরীর নাম ছিল একই। এবার তার পুনরাবৃত্তি ঘটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রেও। জয়েন্ট পরীক্ষায় যে দুজন প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদের নামও একই! নাম নিয়ে বার বার এমন ঘটনার পুনরাবৃত্তিতে চলছে মজা ও টিপ্পনি। শেক্‌সপিয়রের উলটো পথে হেঁটে অনেকে বলছেন নামেই আসে যায়!

গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার ৪৮ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ফল। ফল প্রকাশের পর দেখা যায় প্রথম দশের মেধা তালিকায় যে প্রথম হয়েছে এবং যে পরীক্ষার্থী দ্বিতীয় হয়েছে উভয়েরই নাম হিমাংশু শেখর! প্রথম জন হাওড়ার বাসিন্দা এবং দ্বিতীয় জন উত্তরবঙ্গের শিলিগুড়ির। জয়েন্টে প্রথম হওয়া হাওড়ার বালির বাসিন্দা হিমাংশু ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলে পড়ে। অন্য দিকে, জয়েন্টের মেধা তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী হিমাংশু পড়ে নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলে। মেধা তালিকা দেখে দুই পরীক্ষার্থী বিস্মিত! এমনই আবার হয় নাকি! যদিও ঘোর কাটার পরে দুই পড়ুয়া পরস্পরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আগামী জীবনের জন্য।

শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ফল প্রকাশের পর প্রথম হওয়া হিমাংশু বলেন, ‘রেজাল্ট শুনে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমি প্রথম না দ্বিতীয়, কী হয়েছি। পরে ব্যারাকপুরের স্কুলের নাম শুনে নিশ্চিত হলাম। তবে শিলিগুড়ির সমনামীকেও আমি অন্তর থেকে অভিনন্দন জানাই।’

উল্লেখ্য রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর পর গত ৩ জুন এমন ঘটনা সামনে এসেছিল। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম প্রথম স্থান অধিকার করা পড়ুয়ার নাম ছিল রৌনক মণ্ডল। সে বর্ধমান সিএমএস-এর ছাত্র। আবার অন্যদিকে দ্বিতীয় হয়েছিল যে পরীক্ষার্থী, তার নামও ছিল রৌনক মণ্ডল। দ্বিতীয় হওয়া রৌনক পড়ে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলে।

এদিন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক সম্মেলন করে প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করেন। প্রথম ও দ্বিতীয় হওয়া পরীক্ষার্থীর নাম জানানোর পাশাপাশি তিনি আরও জানান, ২০২২ সালের রাজ্য জয়েন্ট পরীক্ষার প্রথম দশের মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ হয়েছে সাউথ পয়েন্টের জাহ্নবী শ। পঞ্চম স্থান দখল করেছে কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী। ষষ্ঠ হয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের ছাত্র সৌম্যপ্রভ দে। রাজ্য জয়েন্টে সপ্তম হয়েছে জামশেদপুরের ডিবিএমএস কদমা হাই স্কুলের পড়ুয়া দেবরাজ কর্মকার। অষ্টম হয়েছে সাউথ পয়েন্ট স্কুলের অগ্নিদ্ধ্র দে। তালিকায় নবম স্থান দখল করেছে ক্যালকাটা বয়েজ হাই স্কুলের অয়ন অধিকারী। দশম হয়েছে ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। 

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন