NIRF 2023, দেশের সেরাদের তালিকায় বঙ্গের ৫ শিক্ষাপ্রতিষ্ঠান

National Institutional Ranking Framework বা NIRF 2023 প্রকাশ করেছে নরেন্দ্র মোদির সরকার। সেখানেই ঠাঁই পেয়েছে বাংলার ৫ শিক্ষাপ্রতিষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে National Institutional Ranking Framework বা NIRF 2023 প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এবছর মোট ১২টি বিভাগের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সেই ১২টি বিভাগের মধ্যে রয়েছে Universities, Colleges, Engineering Colleges, Dental Colleges, Farmacy Colleges, Law Colleges Management Colleges। আর সেই তালিকাতেই উঠে এল বাংলার(Bengal) একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। সামগ্রিক ভাবে দেশের সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ৭ নম্বরে আছে Kharagpur IIT। আবার Top 10 Management Institutes and IIMs in India তালিকায় উঠে এসেছে Indian Institute of Management, Calcutta’র নাম। তালিকায় ৪ নম্বরে রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের দেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)।

আরও পড়ুন রুজিরার দুবাই যাত্রা ঠেকাল Immigration Department, ক্ষুব্ধ তৃণমূল

দেশের সেরা ১০টি কলেজের তালিকায় বাংলার দুটি কলেহ জায়গা করে নিয়েছে। প্রথমটি তালিকার ৫ নম্বরে থাকা St. Xavier’s College for Women, Kolkata এবং দ্বিতীয়টি, তালিকার ৮ নম্বরে থাকা Rama Krishna Mission Vivekananda Centenary College, Kolkata। তবে দেশের সেরা ১০টি ফার্মাসি কলেজের তালিকায় যেমন বাংলার কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নেই তেমনি বাংলার কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ঠাঁই পায়নি দেশের সেরা ৫টি মেডিকেল কলেজের তালিকায় ও ৩টি সেরা আইন বিশ্ববিদ্যালয়ের তালিকায়। তবে Kharagpur IIT যেমন দেশের সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ৭ নম্বরে জায়গা করে নিয়েছে তেমনি এই একই শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে দেশের সেরা ১০টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যেও সেই তালিকায় Kharagpur IIT’র স্থান ৬ নম্বরে।

আরও পড়ুন নিখোঁজের সংখ্যা ঠিক কত, তদারকিতে খোদ মুখ্যমন্ত্রী

তবে এবার হতাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। জাতীয় র‍্যাঙ্কিংয়ে কার্যত হারিয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে দশটি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে ছিটকে গিয়েছে এই বিশ্ববিদ্যালয়। গতবছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে আসে বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। জাতীয় তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে চতুর্থ স্থানে ছিল যাদবপুর। অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই পতন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। দেশের সেরা দশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জায়গা পেল না কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্য থেকে রয়ে গেল শুধুই যাদবপুর।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?