লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটো, ঘটনাস্থলেই মৃত্যু ৫ আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি : বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। পূর্ব মেদিনীপুরে ১১৬ বি জাতীয় সড়কে পিছন থেকে একটি অটোকে সজোরে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ৪ জন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নন্দকুমার-দিঘা জাতীয় সড়কে ইড়িঞ্চি ব্রিজের কাছে আচমকাই দুর্ঘটনাটি ঘটে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। একটি পরিবার মেচেদা স্টেশন থেকে কাঁথি যাওয়ার জন্য একটি অটোতে ওঠে। অটোটি মেচেদা থএকে কাঁথি দেশপ্রাণ ব্লকের চালতি এলাকায় যাচ্ছিল। অটোতে মোট চালক সহ ৯ জন ছিলেন বলে জানা গিয়েছে। ১১৬ বি জাতীয় সড়কের উপর ইরিঞ্চি ব্রিজের কাছে অটোটিকে পিছন দিক থেকে আচমকাই জোড়ে ধাক্কা মারে একটি লরি। রাস্তার উপরেই অটোটি উল্টে যায়। অটোটি রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে। লরির ধাক্কার জেরে অটো থেকে ছিটকে পড়েন অনেকেই। ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই সকলকে উদ্ধার করে দ্রুত তমলুক হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতরা হলেন শেখ জাহাঙ্গীর আলি, হুমেরা খাতুন, আফসানা বিবি, মুনমুন খাতুন ও শেখ মোতি। আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক ও খালাসি। ঘাতক লরিটিকে খেজুরি থানার হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া