সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই নতুন সরকার নিয়েছে একাধিক পদক্ষেপ। পুজোর আগে শহরকে আরও রঙিন ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। রঙ করা হয়েছিল একাধিক রাস্তায়। তবে সেই উদ্যোগে এবার নেওয়া হল সাময়িক বিরতি। অনেকে অভিযোগ করছেন সৌন্দর্যায়নের জন্য রাস্তার উপর করা রঙ হয়ে উঠছে দুর্ঘটনার কারণ।  কলকাতার চিংড়িঘাটা উড়ালপুলে রঙ করা রাস্তার উপর একের পর এক মোটরবাইক পিছলে পড়ার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আসানসোলেও রাস্তার রং তুলে দেওয়ার কাজ শুরু  হয়েছে। 

পুজোর আগে কলকাতার পাশাপাশি আসানসোল শহরকেও নতুন সাজে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সৌন্দর্যায়নের কাজ চলছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় রং করা হচ্ছিল। কিন্তু কলকাতার চিংড়িঘাটা উড়ালপুলে রং করা রাস্তার উপর বাইক পিছলে একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসার পরই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জানা গিয়েছে, আসানসোলের শহিদ ভগৎ সিং মোড় সংলগ্ন রাস্তায় সৌন্দর্যায়নের জন্য যে রং করা হয়েছিল, তা তুলে দেওয়ার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট রং সংস্থার কর্মীরা। পথচলতি মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুজোর আগে শহরকে সুন্দর করে সাজানোর উদ্যোগ নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে সেই সৌন্দর্যায়ন যেন পথচলতি মানুষের বিপদের কারণ না হয়ে ওঠে, সেই বিষয়টিকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। 

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত