প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটি শেষ! কৈলাস ফিরছেন উমা। শুরু হয়ে গিয়েছে দেবীর বিসর্জন পর্ব। ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত-বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ । প্রথা মেনে আজও প্রতিমা নিরঞ্জন হল টাকি রাজবাড়ির।  উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকির উপর দিয়ে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী। এই ইছামতি নদীতেই মূলত দুই দেশের প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রতিমা নিরঞ্জন দেখতে দুই বাংলার মানুষ ভিড় জমান ইছামতি নদী পাড়ে। বিষণ্ণ মনেই মানুষ উপভোগ করে এই দৃশ্য।

বহুকালের চিরাচরিত প্রথা মেনে আজও শতাব্দী প্রাচীন টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে। যার ব্যতিক্রম ঘটেনি এবারও । দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় । এরপর ঠাকুর দালানে সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজবাড়ির মহিলারা ও আশেপাশের সকলে । নিয়ম মেনে আজও টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনও যানবাহনের ব্যবহার হয় না । ২৪ বেয়ারার কাঁধে করেই ইছামতির জলের দিকে নিয়ে যাওয়া প্রতিমাকে । সেই রীতিনীতি এবং ঐতিহ্য এখনও বহন করে চলেছেন রাজবাড়ির বর্তমান বংশধররা । প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে সকলে মিলে পান্তা ভাত, কচু শাক, আলু সিদ্ধ, আলু ভাজা ও মিষ্টি খেয়ে থাকেন । পঞ্জিকা মতেই টাকি রাজবাড়ি প্রতিমা নিরঞ্জন হয়েছে ইছামতিতে।

দেবীর বিসর্জন নিয়ে রাজবাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন, “নিয়ম নিষ্ঠা এবং সমস্ত উপাচার মেনেই পুজো হয়ে আসছে টাকি রাজবাড়িতে । আজ দশমী । উমার বিদায়ের দিন । যার ফলে সকলের মন ভারাক্রান্ত । সকালে মা দুর্গাকে বিধি মেনে পুজো করা হয়েছে । তিনি আরো বলেন ভোগে মাকে নিবেদন করা হয়েছে পান্তা ভাত ও কচু শাক। এছাড়া ভোগ আরতি, যাত্রামঙ্গল পাঠ এবং মায়ের তর্পণ বিসর্জন হয়েছে । ২৪ জন বেয়ারার কাঁধে চেপে মাকে রাজবাড়ির ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়েছে ৷”

অন্যদিকে প্রতিমা নিরঞ্জন ঘিরে টাকির ইছামতি নদীর পাড়ে সকাল থেকেই তুমুল ব‍্যস্ততা স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে। বিসর্জন ঘিরে চলছে প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারিও । ইছামতির মাঝ বরাবর লক্ষণ রেখা টেনে   অর্থাৎ ইছামতি নদী বক্ষে জলের মধ্যেই দুই বাংলার সীমান্ত নির্ধারণ করা হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিতে দুই দেশের প্রতিমা বিসর্জন হয়ে আসছে বছরের পর বছর ধরে । যার অন‍্যথা হয়নি এবছরও।  ভৌগলিক বিভাজন ভুলিয়ে দিয়ে দুই দেশের মানুষকে এক করে দেয় এই দিনটা । এই নিরঞ্জনকে ঘিরে একেবারে অন‍্যরকম আবেগ এবং অনুভূতি কাজ করে ভারত-বাংলাদেশ দুই দেশের মানুষের । যেহেতু বিসর্জনের সাক্ষী থাকতে বাইরে থেকেও বহু মানুষ আসেন টাকিতে । সেহেতু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় বিএসএফ এবং বিজিবি-র তরফে । তৎপর থাকে  স্থানীয় পুলিশ প্রশাসনও ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এপারের প্রতিমা ভারতীয় সীমান্তের মধ্যে বিসর্জন হয়ে থাকে। অন‍্যদিকে, ওপারের প্রতিমা বাংলাদেশ সীমান্তের মধ্যে ভাসান হয়ে থাকে । চিরাচরিত এই রীতি বজায় রাখতে ইছামতিতে স্পিড বোর্ডে করে সীমানা বরাবর চক্কর দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যে বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রশাসন এবং বসিরহাট জেলা প্রশাসনের মধ্যে ইছামতি নদীপক্ষে একটি উচ্চপর্যায় বইটা হয়েছে । সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিমা নিরঞ্জন করতে তার পাশাপাশি গোটা টাকি শহর ঘিরে রাখা হয়েছে। গোটা টাকি শহরকে সিসিটিভি ক্যামেরা দিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।  ইছামতি নদীপক্ষে এই প্রতিমা নিরঞ্জন দেখতে দেশ-বিদেশ তথা বিভিন্ন প্রান্তের পর্যটকরা ভিড় জমান। এদিনও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা নিরঞ্জন দেখতে ইছামতি নদী পাড়ে ভিড়  জমিয়েছেন ভক্তরা।

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২