ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

এবার ধনেখালির চৌতারা এলাকায় একটি আইসক্রিম কারখানায় হানা দিয়ে বিষাক্ত জিনিসের খোঁজ পেলেন তাঁরা। দেখা গেল, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাদ্য বিধি মেনে খাবার তৈরি হচ্ছে কিনা, তা জানতে গত মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে হোটেল-রেস্তোরাঁ-বেকারি-সহ খাবারের দোকানগুলিতে অভিযান চালাচ্ছে রাজ্যের খাদ্য দফতর। তাতেই একের পর এক বিস্ফোরক তথ্য হাতে উঠে আসছে। কোথাও বড় রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে ফ্রিজে পচা মাংসের হদিশ পাচ্ছেন আধিকারিকরা, কোথাও বিরিয়ানিতে হোলির রঙ মেশানোর তথ্য পাচ্ছেন, আবার কোথাও দুধে ভাসছে মাছি, পচা ডিম দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট, অস্বাস্থ্যকর পরিবেশ চলছে বেকারি। দেখামাত্রই সেগুলির ঠাঁই হচ্ছে নর্দমায়। ইতিমধ্যেই কয়েকটি দোকানের লাইসেন্সও বাজেয়াপ্ত করেছেন। এই সব জিনিসগুলি দিনের পর দিন ধরে খাচ্ছেন গ্রাহকরা, তাতেই উদ্বিগ্ন বাড়ছে। এবার ধনেখালির চৌতারা এলাকায় একটি আইসক্রিম কারখানায় হানা দিয়ে বিষাক্ত জিনিসের খোঁজ পেলেন তাঁরা।

দেখা গেল, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছে। জানা গিয়েছে, বাচ্চাদের স্কুলের সামনেই এই আইসক্রিমের দোকান। সুতরাং এই বিষাক্ত রঙের মিশ্রণে তৈরি আইসক্রিম দিনের পর দিন বাচ্চারা খেয়েছে। অবচেতন ভাবেই শিশুদের শরীরে আইসক্রিমের মধ্য দিয়ে ঢুকছে বিষ। দেখা মাত্রই ওই দোকানে সাতদিনের সময় দিয়ে নোটিশ ধরাল খাদ্য সুরক্ষা দফতর। এছাড়া শুক্রবার (৪ সেপ্টেম্বর) তারকেশ্বরে একটি আচারের দোকানেও হানা দিয়েছে প্রশাসনিক আধিকারিকরা।

ওই কারখানার বিরুদ্ধে অভিযোগ, ওখানে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পচিয়ে তৈরি হয় আচার। আর আচার তৈরির জায়গাটাও অস্বাস্থ্যকর। কারখানায় ভিতর দুর্গন্ধে ভরা, অপরিষ্কার প্লাস্টিকের ড্রামে পচিয়ে তৈরি করা হয় আচার ,ব্যবহার করা হয় একাধিক ক্ষতিকারক কেমিক্যাল। এই আচারই হুগলি জেলা-সহ একাধিক জেলা ও কলকাতা সহ বড় বড় শহরে সরবরাহ করা হয়। তা দেখেই চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। পাশাপাশি হুগলির পান্ডুয়ার খন্যান এলাকার একটি হোটেলে হানা দিয়ে মেয়াদোত্তীর্ন খাবারের হদিশ পেয়েছেন ফুড সেফটি আধিকারিকরা। পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার সেই অভিযানে সামিল হয়েছিলেন। এরপর তাঁরা খাবারগুলিকে ফেলে হোটেলকে সাত দিনের ধরিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। সপ্তাহ জুড়ে খাদ্য সুরক্ষা সপ্তাহ চলছে। 

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর