দত্তপুকুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বৃদ্ধা মাকে নৃশংসভাবে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের মা’কে ভোররাতে খুন। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর ১ নং পঞ্চায়েতের ব্যায়াম সমিতি এলাকায়। রবিবার ভোররাতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে ১ নম্বর পঞ্চায়েত এর  সদস্য দেবযানী সর্দার। অসুস্থ মা বেবিরানি সর্দার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া সেরে দেবযানী সর্দারের মেয়ে অর্থাৎ নাতনির সঙ্গে ঘুমোতে যান তিনি। ভোররাতে দুজন দুষ্কৃতী ছাদের সিঁড়ির দরজা দিয়ে বাড়িতে ঢোকে।এরপর ভারি কিছু বস্তু দিয়ে আঘাত করে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। সমগ্র ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছোট মেয়েটি। ঘুমের ভান করে সে শুয়েছিল। নাহলে তাঁকেও হত্যা করা হত বলে দাবি দেবযানী সর্দারের।   

ঘটনার খবর পেয়ে ছুটে আসে দত্তপুকুর থানার পুলিশ। দেবযানী সর্দারের মেয়ের থেকে স্পষ্ট তথ্য নিয়ে অপরাধীদের শনাক্তকরণের চেষ্টায় পুলিশ। কেন এই খুন তা স্পষ্ট নয়। মৃত বৃদ্ধাকে প্রাক্তন পঞ্চায়েত প্রধান ধারণা করে আঘাত হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। রাজনৈতিক শত্রুতা থেকে এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ।  

প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বোনের দাবি, তাঁর দিদি অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করে। তাই তাঁর পরিবারের ওপর আক্রমণ। যার শিকার ৫৫ বছরের তাঁর মা। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি