পুরনো মামলায় গ্রেফতার টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: পদত্য়াগে পরের দিনই গ্রেফতার টিটাগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ইনাম খান। শুক্রবার (২৯ মে) খড়দহ থানার পুলিশ ইনাম খানকে তার টিটাগড়ের বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পুরনো একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ অর্থাৎ শনিবার (৩০ মে) ইনাম খানকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে‌ বলে খবর। 

গতকাল অর্থাৎ শুক্রবার (২৯ মে) টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন পুরপ্রধান সহ মোট ৬ জন কাউন্সিলার পদত্যাগ করেছেন। মোট ২১ জন কাউন্সিলারের মধ্যে ভাইস চেয়ারম্যান-সহ ৬ জন কাউন্সিলার ইস্তফা দেন। এর আগে ২ জন কাউন্সিলারের মৃত্যু হয়েছে। এবার একযোগে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল এবং প্রবীণ তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী। তাঁদের সঙ্গে দল বেঁধে পদত্যাগ করেছেন আরও চার কাউন্সিলার, মুজিবর রহমান, আশা শর্মা, সরস্বতী দাস এবং ইনাম খান।

আরও পড়ুন-তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্যার স্বামী, কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরাল পুলিশ

ভাটপাড়া, উত্তর বারাকপুর, হালিশহর, নোয়াপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলররা আগেই গণইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাল টিটাগড় পুরসভাও। পদত্যাগী কাউন্সিলাররা জানিয়েছিলেন, তাঁরা ঠিকমতো কাজ করতে পারছেন না। পাশাপাশি ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আর কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেন তাঁরা। এরই মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হলেন ইনাম খান।

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া