সাত সকালে লরির ধাক্কা টোটোয়, মালদায় মৃত ৪

মালদার গাজোলে দুর্ঘটনার অভিঘাতে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চতুর্থজনকে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) মালদা(Malda) জেলায় মঙ্গলবার সাতসকালে এক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৪জনের। ভোর সাড়ে ৫টা নাগাদ মালদা জেলার গাজোল(Gajol) থানা এলাকার শ্যামনগরের কাছে এই দুর্ঘটনা(Accident) ঘটে। যারা হতাহত হয়েছেন তাঁরা সকলেই কৃষক। গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে তাঁরা একটি টোটো ভাড়া করে গাজোলেরই শ্যামনগরের কাছে কিষাণমাণ্ডিতে(Kishanmandi) যাচ্ছিলেন। টোটো চালক সহ ৫জন ছিলেন তাতে। আর ছিল ঢ্যাঁড়স। সেই সময়েই কিষাণমান্ডির কাছে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে ওই টোটোর পিছনে। তাতে দুমড়ে মুচড়ে যায় ওই টোটোটি। দুর্ঘটনার অভিঘাতে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চতুর্থজনকে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি। আরও একজন কৃষক গুরুতর আহত। তাঁর অবস্থা রীতিমত আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ দলে দলে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত সবজি নিয়ে কিষামাণ্ডির পথে যাচ্ছিলেন। যেহেতু তাঁদের সঙ্গে সবজি থাকে, তাই তাঁরা অধিকাংশই ৩-৪জন মিলে কোনও টোটো বা ৬-৭জন মিলে ভ্যান ভারা করে কিষাণমাণ্ডি যান। প্রত্যক্ষদর্শীরা জানান, যে টোটো দুর্ঘটনার কবলে পড়ে তাতে ৪-৫ জন ছিলেন। সেই সময়েই শ্যামনগরের কাছে ১২ নগর জাতীয় সড়কে একটি লরি সজোরে এসে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্থ টোটোকে। ভোরের দিকে লরির গতি অনেকটাই বেশি ছিল। সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় হতাহতরা সকলেই আহোরা এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে, কিন্তু দুর্ঘটনার পরে পরে লরির চালক ও খালাসী গা ঢাকা দিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার এই ধরনের দুর্ঘটনা ঠেকাতে একটি পৃথক তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সেই তহবিল থেকেই পথ দুর্ঘটনা ঠেকানোর পাশাপাশি হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন