চন্দ্রকোনায় নার্সিং কোর্সে ভর্তির নামে প্রতারণার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: ব্যারাকপুরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে আবারও প্রতারণার অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর ১ গ্রাম পঞ্চায়েতের লালাগঞ্জ এলাকায়। চন্দ্রকোনা বিধানসভা(Chondrakona Assembly) এলাকার মোট চারজন ছাত্র-ছাত্রীকে ভর্তি করানোর নামে টাকা নেয় ওই যুবক। এদের মধ্যে লালাগঞ্জ এলাকার ছাত্রী মাম্পি পাল এর অভিযোগ তাকে নার্সিং কলেজে ভর্তি করানোর নামে ৫০ হাজার টাকা নেয়। তারপরেও তাদের কলেজে ভর্তি করা হয়নি বলে অভিযোগ ।

অভিভাবকরা বারবার সৌমেন বাগ(Soumen Bag) নামে ওই অভিযুক্তকে ফোন করে টাকা ফেরত দিতে বললেও সে কোনো উদ্যোগ নেয় নি। অবশেষে তাকে আবার নতুন করে দ্বিতীয় কিস্তির ভর্তির টাকা দেবে বলে প্রলোভন দিয়ে ডাকে। অভিযুক্ত সৌমেন বাগের বাড়ি হুগলি জেলার খানাকুলে। বৃহস্পতিবার তাকে ফোন করা হলে ওই যুবক শুক্রবার আসে চন্দ্রকোনা লালাগঞ্জে এলাকায় । তাকে ডাকা হয়েছিল টাকা দেওয়ার নাম করে বলে জানাচ্ছেন মাম্পি পালের পরিবারের সদস্যরা।

তারপরে তাকে বেঁধে রাখা হয়। চাপ দেওয়া হয় বাড়ি থেকে টাকা এনে ফেরত দেওয়ার। অভিযুক্ত সৌমেন বাগ জানান, তিনি স্থানীয় এক শিক্ষক তুষার বাবুর হাত ধরেই ওই এলাকায় ছাত্রছাত্রীদের কাছ থেকে নার্সিং এ ভর্তি করার নামে টাকা তুলেছিলেন। এদিন তাকে দেখে আটকে রাখেন প্রতারিত ছাত্রীর পরিবারের লোকজনেরা। অবশেষে টাকা পুলিশের উপস্থিতিতে ফেরত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বারবার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নামে প্রতারিত হতে হচ্ছে আমজনতাকে ।যা যথেষ্টই চাঞ্চল্যের।

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের