দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লোন দেওয়ার নামে প্রতারণা, চক্রের পাণ্ডা সহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ: নামি কোম্পানি থেকে লোন দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা অভিযোগে প্রতারণা চক্রের পাণ্ডা সহ ১০ জনকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের ১২ তারিখে বাগদার শ্রীনাথ বিশ্বাস নামে এক ব্যক্তি অভিযোগ জানান, অনলাইনে(On Line) ফোনের মাধ্যমে তাকে সাড়ে ছয় লক্ষ টাকা লোন দেওয়ার নামে তার কাছ থেকে বিভিন্ন ধাপে ধাপে ২ লক্ষ ২৩ হাজার ৮৮৬ টাকা প্রতারণা করা হয়েছে।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে রীতিমতো কল সেন্টার খুলে প্রতারকরা প্রতারণা চক্র চালাচ্ছে। সেই মত পার্ক স্ট্রিট(Park St.) এলাকায় হানা দিয়ে সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে পাঁচজন মহিলা এবং পাঁচজন পুরুষ। তাদের কাছ থেকে কম্পিউটার, হার্ডডিস্ক ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এই চক্র ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। তদন্তকারীদের ধারণা এই প্রতারণার টাকার পরিমাণ আরো বেশি হতে পারে। ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করে পুলিশ।ধৃতদের মধ্যে চারজন মূল পান্ডাকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে, বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশের পক্ষ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ