SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

SSC-তে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে জারি হওয়া নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাই কোর্টে মামলা দায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: SSC-তে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে জারি হওয়া নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাই কোর্টে মামলা দায়ের। মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন, সরকারি নিয়োগের ক্ষেত্রে একবার প্রাপ্ত নম্বর-সহ পূর্ণ তালিকা বেরিয়ে গেলে আর সেই প্রার্থীদের নাম বাদ দিয়ে নতুন করে ইন্টারভিউ নেওয়া যায় না। চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলেও অপেক্ষমাণ থেকেই পদ পূরণ করার নিয়ম রয়েছে। আর ইন্টারভিউ সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানেই নিয়োগ প্রক্রিয়া ‘লক’ করা হয়। চলতি সপ্তাহেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত বছর এসএসসি-র ২০১৬ সালের এসএলএসটি শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক। এরপর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে নতুন করে শিক্ষক নিয়োগের জন্যে ২০২৫ সালের ২৯ মে এসএসসি নতুন বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাওয়ার পর বাতিল করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর SSC নতুন বিজ্ঞপ্তিতে রিভাইসড তালিকা প্রকাশ করে। কারণ নতুন সরকারের আমলে ওবিসি তালিকা সংশোধিত হওয়ায় বহু প্রার্থীর সাব-ক্যাটেগরি বদলে গিয়েছে। ২০১১ সালের পর যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন, তাঁদেরগুলি বাতিল হয়ে জেনারেল হয়ে গিয়েছে। বহু ওবিসি বাদ পড়ে গিয়েছেন। তাই এসএসসির জারি করা নতুন বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ, একবার প্রাপ্ত নম্বর-সহ পূর্ণ তালিকা প্রকাশিত হওয়ার পর আবারও কেন নতুন করে রিভাইসড বিজ্ঞপ্তি জারি করা হল। শুধুমাত্র বাদ পড়া প্রার্থীদের নিয়ে নতুন করে ইন্টারভিউ করা হলে, ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীরা নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন। ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের সংশোধন হয়ে গিয়েছে এবং আবারও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। অন্যদিকে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের আবেদন আবারও সংশোধনের সুযোগ দিয়েছে এসএসসি। ৭ থেকে ১১ অক্টোবর অনলাইনে তথ্য সংশোধন করা যাবে। গত বছর ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের জন্যে নতুন করে নিয়োগ পরীক্ষা হয়েছিল। এরপর একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশিত হয় এবং যোগ্যদের ইন্টারভিউ হয়। ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়।

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২