গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

Share:

নিজস্ব প্রতিনিধি ,গাইঘাটা: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী। এবার গাইঘাটার তৃণমূল নেত্রী ইলা বাগচিকে(Ila Bagchi) ডিম থেরাপি জনতার।উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার গাইঘাটা পঞ্চায়েতের তৃণমূল সভাপতি ইলা বাগচি। রবিবার তাকে গাইঘাটা থানা(Gaigahta P.S.) থেকে বনগাঁ মহকুমা আদালতেরBanga Court) উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকার বেশ কিছু মহিলারা তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে। চোর চোর স্লোগান দেয়। তার পিছু ধাওয়া করে ডিম ছোড়া হয়। তৃণমূল নেত্রী মুখ শাড়ির ঘোমটা দিয়ে ঢেকে রাখলে মহিলারা পিছন থেকে ছুটে গিয়ে টেনে তা খুলে দেয়। চড় – থাপ্পড় মারা হয় তৃণমূল নেত্রীকে।

পুলিশ সূত্রের খবর, তৃণমূল নেত্রী ইলা বাগচির বৌমা গাইঘাটা থানাতে একটি নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে তৃণমূল নেত্রীর বৌমা লিখিতভাবে জানিয়েছেন তার সমস্ত গয়নাগাটি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন তার শাশুড়ি তথা তৃণমূল নেত্রী।সেই অভিযোগের ভিত্তিতে রবিবার ইলা বাগচিকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। থানা থেকে আদালতের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় চলে ডিম থেরাপি। জনতাকে সামাল দিতে হিমশিম খায় পুলিশ।

এক প্রকার তৃণমূল নেত্রীকে ছুটিয়ে পুলিশের গাড়িতে তুলে জনরোষ থেকে উদ্ধার করে পাঠানো হয় আদালতে। সম্প্রতি যেখানেই তৃণমূল নেতা-নেত্রী এবং জনপ্রতিনিধিরা  গ্রেফতার হয়ে আদালতে যাচ্ছেন, মন্ত্রী থেকে বিধায়ক সকলকেই ডিম থেরাপির সম্মুখীন হতে হচ্ছে। কলকাতায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হওয়ার পর ডিম থেরাপির সম্মুখীন হতে হয়। সেই ঘটনায় যারা ডিম ছুড়েছিল বেলেঘাটার বিধায়ককে সেই দুই যুবককে গ্রেফতার করে কালীঘাট থানা।

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

‘অপহরণের ছক’,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ