প্রায় ১৫ বছর এলাকার বিদ্যুতে ভোল্টেজের সমস্যা, রাস্তা অবরোধ এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: উত্তর ২৪ পরগণার গাইঘাটার ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের ডেওপুল এলাকায় ইলেকট্রিকের ভোল্টেজের সমস্যা । স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাস্তা অবরোধ(Road Block)করে রবিবার বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ‘তোলাবাজ নিপাত যাক ,গ্রামবাসী কারেন্ট পাক ‘শ্লোগান তুলে রবিবার দুপুরে চাঁদপাড়া ঝাউডাঙ্গা রোডের ডেওপুল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। গ্রামবাসীদের দাবি প্রায় ১৫-১৬ বছর ধরে এলাকায় সঠিকভাবে বিদ্যুতের ভোল্টেজ পাওয়া যাচ্ছে না।

ঠিকমতো বাড়ির ফ্যান ঘুরছে না, জ্বলছে না লাইট। অসুস্থ রোগী ও ছেলে মেয়েদের পড়া শোনায় অসুবিধা হচ্ছে। বারংবার বিদ্যুৎ দফতরে জানিয়ে আশ্বাস পাওয়া গেলেও সমস্যার সমাধান হয়নি। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবি জানিয়ে আসছেন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কাজ করতে আসলে তা আটকে দিচ্ছে এলাকার কয়েক জন প্রভাবশালী ব্যক্তিরা। যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবার সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা । পরে পুলিশ প্রশাসন এসে দীর্ঘ আলোচনার পর অবরোধ উঠে যায়।

এদিকে,ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি নতুন থিম সং এর সূচনা হলো রবিবার। হালিশহর লোকসংস্কৃতি ভবনে এই থিম সং এর সূচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক(Partha Bhowmick) সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আর এই থিম সং এর মাধ্যমে ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার বার্তা দেওয়া হয়। অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এই ব্যারাকপুরের অন্যতম গুন্ডা পার্থ ভৌমিক।তাকে জেলে যেতে হবে।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের