নির্মলার বাজেটে জায়গা পায়নি Ghatal Master Plan, আন্দোলনে নামছে তৃণমূল

Ghatal Master Plan নিয়ে মেদিনীপুরের মাটিতে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল, যা বিজেপির কাছে আরও অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট(Union Budget 2024-25) পেশ করেছেন। সেখানে বাংলা তো বঞ্চিত হয়েইছে, একইসঙ্গে ১টাকাও বরাদ্দ হয়নি বহুচর্চিত Ghatal Master Plan’র জন্য। সেই ঘটনায় মেদিনীপুরের মাটিতে রীতিমত অস্বস্তিতে পড়েছে বিজেপি(BJP)। কেননা এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় প্রায় প্রতিটি সভায় বলেছিলেন, বিগত ১০ বছরে Ghatal Master Plan নিয়ে ঘাটালের সাংসদ দেব কিছুই নাকি করেনি। তাই বিজেপি জিতলেই লোকসভা নির্বাচনের পরই কেন্দ্র সরকার Ghatal Master Plan নিয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই সব কথা কার্যত ভোটের ফানুশ ভিন্ন আর কিছুই নয়। এই অবস্থায় Ghatal Master Plan নিয়ে মেদিনীপুরের মাটিতে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল(TMC), যা বিজেপির কাছে আরও অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।  

আরও পড়ুন গঙ্গা-তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে কেন্দ্রের মনোভাবে ক্ষুব্ধ রাজ্য, প্রস্তাব আসছে বিধানসভায়

নির্মলার বাজেটে Ghatal Master Plan নিয়ে ১ টাকাও বরাদ্দ না করায় মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে দুই মেদিনীপুর জুড়েই। কেননা এই প্রকল্প গড়ে উঠলে পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুরেই বন্যার প্রকোপ কমবে। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই প্রকল্প গড়ে তুলতে কেন্দ্রের সাহায্য চেয়ে এসেছে। কিন্তু সেই সাহায্য না পেয়ে চলতি বছরের প্রথম দিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার নিজেদের অর্থে Ghatal Master Plan রূপায়ণ করবে। সেই মতো রাজ্য সরকার ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে। ভোটের পর জুন মাসের শেষ সপ্তাহে Ghatal Master Plan রূপায়ণ করার লক্ষ্যে ক্ষেত্র সমীক্ষা করার কাজ শুরু হয়েছে। রাজ্যের সেচ ও জলপথ দফতরের রাজ্যস্তরের ইঞ্জিনিয়াররা দাসপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েক ঘণ্টা ধরে পরিদর্শন করে গিয়েছেন। আর এখন কেন্দ্রের বাজেটে নির্মলা Ghatal Master Plan নিয়ে একটিও শব্দ খরচ না করায় মুখ পুড়ছে বিজেপির। এই অবস্থায় মাঠে নামছে তৃণমূল।  

আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো কেষ্ট ঘনিষ্ঠ মলয় পিঠের, সম্ভাবনায় গ্রেফতারি

তৃণমূল জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ঘাটাল মহকুমার মানুষের দুর্দশা নিয়ে যে বিন্দুমাত্র ভাবে না, এবারের বাজেটেও সেটা প্রমাণিত হল। তৃণমূল জানে কেন্দ্রীয় সরকার মিথ্যাচার ছাড়া আর কিছুতেই বিশ্বাসী নয়। তাই রাজ্য সরকার নিজের উদ্যোগেই Ghatal Master Plan রূপায়ণ করবে। তৃণমূলের জেলা সভাপতি আশিস হুদাইত জানিয়েছেন, ‘বিজেপি বরাবর মানুষকে প্রলোভন দেখিয়ে আসছে। কাজের কাজ কিছু করেনি। তাই বিজেপির ঘাটালের মানুষের সমস্যার কথাও ভাবার কথা নয়। ভোট পাওয়ার জন্য ওই সমস্ত বুলি বিজেপি বলেছিল। কিন্তু বিজেপিকে ঘাটালের মানুষ চেনেন। তাই ওদের কথায় তাঁরা বিশ্বাস করেননি। তবে আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রের ওপর কোনও রকম ভরসা করেননি। তিনি রাজ্য সরকারের উদ্যোগেই ঘাটাল মহকুমার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য মাস্টার প্ল্যান কার্যকরী করবেন। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আমরা মানুষের কাছে গিয়ে সেই বার্তাই পৌঁছে দেব।’

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই