বহু সম্পর্কে জড়িয়ে প্রেমিক! মুক্তি চাইতেই ‘হুমকি’,কল্যাণীতে আত্মঘাতী কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেমের সম্পর্কে টানাপোড়েন, অপমান ও মানসিক চাপে শেষ পর্যন্ত চরম পথ বেছে নিল এক নাবালিকা। ঘটনাটি কল্যাণী পুরসভার চাঁদামারি ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার ঘটনা। মৃত কিশোরীর নাম বর্ষা মণ্ডল। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক, তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুরাতিপুর এলাকার বাসিন্দা সৌরভ হালদার নামে এক যুবকের সঙ্গে প্রায় দু’বছর ধরে সম্পর্ক ছিল বর্ষার। তবে সম্প্রতি বর্ষা জানতে পারে, তার পাশাপাশি আরও কয়েকজন কিশোরী ও যুবতীর সঙ্গে সম্পর্ক রয়েছে সৌরভের। এই বিষয়টি সামনে আসতেই বর্ষা ওই সম্পর্ক থেকে সরে আসতে চেয়েছিল বলে পরিবারের দাবি। জানা গিয়েছে , পরিবারের সঙ্গে একটি স্থানীয় মেলায় গিয়েছিল বর্ষা। সেখানেই সৌরভের সঙ্গে তার দেখা হয়। পরে রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্ত যুবক বর্ষার বাড়িতে এসে তাকে গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে বর্ষার বাবা-মা ছিলেন না। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি লক্ষ্য করেন। এর কিছুক্ষণ পর বর্ষা পাশের ঘরে বিশ্রাম নিতে যায়। কিন্তু অনেকক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজার ফাঁক দিয়ে দেখা যায়, ঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলছে বর্ষা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার মা রিঙ্কু মণ্ডলের দাবি, প্রেমের সম্পর্ক ভাঙতে চাওয়ায়ই সৌরভ মেয়েকে অপমান ও হুমকি দিয়েছিল। তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী