Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা, ব্যাহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র দেড় মাস আগে দুর্ঘটনার কবলে পড়েছিল  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বুধবার সেই ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত হল মালগাড়ি। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেল আধিকারিকরা। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে এদিনের ঘটনার জেরে  আপ –ডাউন দুটি  লাইনে বন্ধ হয়েছে ট্রেন চলাচল।

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে।  দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বলা বাহুল্য, গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। আবার সেই একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।

বুধবারের দুর্ঘটনার পরে শিলিগুড়ি-বাগডোগরা লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেন।  তবে শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। কী করে এদিন মাল গাড়ি লাইনচ্যুত হল তা এখন জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে  মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হয়ে যায়। আর তাতে প্রাণ হারান ৩ জন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের লাইনচ্যুত হল ট্রেন। লাগাতার এই রেল দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল