মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলায় অন্তর্বর্তী নির্দেশ মুলতুবি রাখল হাইকোর্ট

এদিন মামলার শুনানিতে দু’পক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতুবি রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ধাক্কা খেলেন রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে তিনি মামলা ঠুকেছিলেন কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। এদিন অর্থাৎ সোমবার ছিল সেই মামলার শুনানি। সেই শুনানিতে দু’পক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতুবি রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। এর আগে গত বুধবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টে। তবে সেই দিন বিচারপতি কৃষ্ণা রাও মামলার শুনানি পিছিয়ে দিয়েছিলেন। শুনানির তারিখ ধার্য করেছিলেন এদিন অর্থাৎ ১৫ জুলাই।

সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের যে টানাপড়েন চলছে, সে ব্যাপারে মমতা বলেছিলেন, ‘জেতার পরেও এক মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন! রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। মানুষ ওদের নির্বাচিত করেছে। ওর কী অধিকার তাঁদের শপথ নিতে না দেওয়ার? উনি হয় স্পিকারকে এই অধিকার দিন, নয়তো ডেপুটি স্পিকারকে দিন। আর তা না হলে নিজে বিধানসভায় যান। ওর রাজভবনে কেন সকলে যাবেন? রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন বলে আমার কাছে অভিযোগ করেছেন।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই কলকাতা হাইকোর্টে মানহানি মামলা করেন রাজ্যপাল।  

ঘটনা হচ্ছে গত বুধবার এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনও মন্তব্য করেননি বিচারপতি কৃষ্ণা রাও। কিন্তু সেদিনই রাজভবনের একটি পোস্ট দাবি করা হয়, ‘কলকাতা হাইকোর্ট মৌখিক ভাবে নির্দেশ দিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না।’ পোস্টে রাজভবন আরও জানায়, রাজ্যপালের আইনজীবীর কাছ থেকে প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, ‘মানহানির মামলা গ্রহণ করা হয়েছে। অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে আদেশের আবেদন সোমবার শোনা হবে। আদালত মৌখিক ভাবে জানিয়েছে, এই সময়ের মধ্যে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না।’ তবে কিছু ক্ষণ পরেই এই পোস্ট মুছে দেওয়া হয়। বস্তুত, বুধবার মানহানির মামলা নিয়ে আদালত কোনও মন্তব্যই করেনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড