আইসিডিএস – এর খাবার নিম্নমানের ,বিক্ষোভ নন্দীগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: আইসিডিএস এর খাবার নিম্ন মানের,খিচুড়িতে পড়ে আরশোলা,এমন অভিযোগ তুলে নন্দীগ্রামের(Nandigram)ঠাকুর চক এর বাড় পাথুরিয়া গান্ধী স্মৃতি প্রথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে খাবার নিম্নমানের পরিবেশিত হচ্ছে।

যে পরিমাণ খাবার পাওয়ার কথা ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রসূতি মায়েদের, সেই খাওয়ার এর মান নিম্নমানের এবং পরিমাণেও কম, এবং সেই খাবারে আরশোলা পাওয়ার কথা শুনে নন্দীগ্রামের ঠাকুরচকের বার পাথুরিয়া প্রাথমিক গান্ধী স্মৃতি বিদ্যালয় এর সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাদের দাবি, আজকের খাবারে আরশোলা(Cockroach) পাওয়া গিয়েছে। উপরন্তু দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে খাবারের পরিমাণ কম এবং খাবারও নিম্নমানের।

বারবার জানিও কোন ফল হয়নি। আর আজ খাবারে আরশোলা দেখতে পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তারা। তাদের আরো দাবী খুন্তির বদলে নারকেল ডাটা নিয়ে রান্না করা হয়। যদিও আইসিডিএস (ICDS)সুপারভাইজার শিউলি মন্ডল বলেন, তিনি কোন আরশোলা দেখতে পাননি। খাবারের মান এবং পরিমাপও সঠিক ছিল। ভবিষ্যতে যাতে এই ধরনের কোন অভিযোগ না আসে সে ব্যাপারে তিনি সতর্ক থাকবেন বলে জানান।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?