‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিল্প মানচিত্রে হলদিয়াকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে বড় উদ্যোগ। আজ বুধবার (১৪ অক্টোবর) ৬ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটোন উৎপাদনকারী কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের হাত ধরে রাসায়নিক উৎপাদনে বিদেশের উপর নির্ভরতা কমবে বলে দাবি তাঁর। পাশাপাশি আগামী দিনে রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনার কথাও জানালেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান, যুবক-যুবতীদের প্রশিক্ষণ থেকে শুরু করে শিল্পাঞ্চলে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা, একাধিক পরিকল্পনার কথা জানালেন তিনি।

৬ হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই কারখানাটি হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এইচপিএল) সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেডের উদ্যোগ। দেশের মধ্যে বৃহত্তম এই ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র চালু হওয়ায় রাসায়নিক শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, হলদিয়ায় ইতিমধ্যেই ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাইপলাইনে রয়েছে। এত দিন যে রাসায়নিকের জন্য বিদেশ থেকে আমদানি করতে হত, এবার দেশেই তার উৎপাদন সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

নতুন কারখানাকে ঘিরে কর্মসংস্থানের হিসাবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পে সরাসরি কাজ পেয়েছেন প্রায় ৪০০ জন। পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে আরও প্রায় এক হাজার মানুষের। তবে শুধু চাকরির সুযোগ তৈরি করাই নয়, স্থানীয় যুবক-যুবতীদের শিল্পক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার উপরেও জোর দেন তিনি। শুভেন্দুর কথায়, আর্থিক ভাতা বা সরকারি সহায়তার উপর নির্ভরশীল না থেকে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার দিকে এগোতে হবে। ভাতা নির্ভরতা কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোই উচিত লক্ষ্য। যুবসমাজের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। হলদিয়ায় আগামী দিনে আরও শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, ৫০ একর জমিতে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা গড়বে প্রভিস কোম্পানি। এ ছাড়াও আইডব্লিউএল এবং আইওসিএলের প্ল্যান্ট তৈরির কাজ এগোচ্ছে বলে জানান তিনি। শিল্পাঞ্চলের শ্রমিকদের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। ২০২৭ সালের জুন মাসের মধ্যে হলদিয়ায় ৫০ শয্যার একটি ট্রমা সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে শ্রমিকদের যাতে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের