হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া: উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ।ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার (Haroa P.S.) অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, রাজ্যে তৃণমূলের ক্ষমতা আসার পর অর্থাৎ ২০১১ সাল থেকে বিদ্যালয়ের স্বাস্থ্য সাথী, মিড ডে মিল, ছাত্র-ছাত্রীদের পোশাক, স্কুল উন্নয়ন সহ বিভিন্ন খাতে আর্থিকভাবে ব্যাপক দুর্নীতি করা হয়েছে । যার আনুমানিক সংখ্যা প্রায় দেড় কোটি টাকা। যা নিয়ে বারবার সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।

আর এবার রাজ্য সরকার পরিবর্তন হতেই প্রধান শিক্ষকের কাছে হিসাব চেয়ে আজ সর্বদলীয় সদস্য এবং এলাকাবাসী হাজির হয়েছিলেন প্রধান শিক্ষকের চেম্বারে ।প্রধান শিক্ষক এক সপ্তাহ টাইম নিয়েছেন । হিসাব দেওয়ার জন্য ।যদিও সমস্ত আর্থিক তছরুপের অভিযোগ অস্বীকার করে বিষয়টি খতিয়ে দেখা এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক শমীক রুদ্র মজুমদার।

এলাকাবাসী আরও বলেন, দীর্ঘদিন সুনামের সঙ্গে হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চলে আসছে। আর এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা স্কুলের পক্ষে অনেকটাই অপমানজনক পরিস্থিতি ।এমন জায়গায় পৌঁছে গেছে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার নেওয়ার জন্য প্রশ্নপত্র তৈরি করার অর্থ পর্যন্ত নেই ।অর্থাৎ গোটা স্কুলের যে সকল অ্যাকাউন্ট রয়েছে সেগুলি ফাঁকা হয়ে গেছে। তাই অভিভাবকরা এই ঘটনা তদন্ত দাবি করছে।

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক