কালীপুজোয় ঘটল নরবলি! মুণ্ডহীন দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য মালদায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকালে মুণ্ডহীন দেহ উদ্ধারের(Headless Body Rescued) ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়াল মালদায়(Malda Incident)। দীপাবলির রাতে(Diwali Night) নরবলি ঘটল নাকি? তা জানা যায়নি। তবে ঘটনার জেরে কালীপুজোর আবহেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে। শুক্রবার সকালে স্থানীয়রা এক ব্যক্তির মুণ্ডহীন দেখতে পান। তার কিছুটা দূরেই পড়ে ছিল মৃত ব্যক্তির কাটা মাথা। কিভাবে এই ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না। এই নৃশংস ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা তদন্ত করে দেখছে গাজোল থানার পুলিশ।

আরও পড়ুনঃ রাশিয়াকে সহযোগিতা করায় ভারতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

ঘটনাটি ঘটেছে মালদা জেলার(Malda District) গাজোলের দেওতলা এলাকায়। সেখানকার ৫১২ নম্বর জাতীয় সড়কের কাছেই প্রথমে ওই মুণ্ডহীন দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় গাজোল থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফে মৃত ব্যক্তির দেহ ও কাটা মুণ্ডুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মৃতদেহের পায়ের দিকে গভীর ক্ষত পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তাঁর ধরহীন দেহ ও কাটা মুণ্ডু ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো‌ হয়েছে।

আরও পড়ুনঃ গায়কের বাড়িতে হানা বিষ্ণোই গ্যাংয়ের? গুলি চালানোর ঘটনায় কানাডায় ধৃত ১

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও মৃত ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়েই পালিত হয়েছে কালীপুজো। তাই কেউ কুসংস্কারের বশবর্তী হয়ে ওই ব্যক্তিকে দেবীর কাছে নরবলি হিসেবে উৎসর্গ করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, নরবলি নয়, ব্যক্তিগত আক্রোশের জেরেই হত্যাকারী এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। মুণ্ডহীন কাটা দেহ দেখতে ভিড় করেন এলাকাবাসীরা। এহেন অমানবিক ঘটনায় তাঁরা আতঙ্কিত। তবে গাজোল থানার পুলিশ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে জোরকদমে।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর