গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে তাপমাত্রার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন আরও গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ যখন পুড়বে, তখন উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। গরম ও অস্বস্তির জন্য পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৫দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সতর্কতা জারি হয়েছে। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাতে ঢুকছে। এর ফলে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যেমন বাড়বে, তেমন কালবৈশাখী হওয়ার সম্ভাবনার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরের পার্বত্য জেলাতে ও ঝড় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে।

শনিবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং নিচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।রবিবার ও সোমবারে ঝড়-বৃষ্টি হতে পারে ওপরের পাঁচ জেলায়। মঙ্গল এবং বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে।উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। বৃহস্পতিবারে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। মালদা ও দুই দিনাজপুরে ও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দু-এক জায়গায়।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী