এই মুহূর্তে




মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন? এসএসসি’র অবস্থান তলব বিচারপতি অমৃতা সিনহার

নিজস্ব প্রতিনিধি: এসএসসির অতিরিক্ত নম্বর দেওয়া নিয়ে মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। বুধবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ছিল তার শুনানি। এবার এসএসসির অবস্থান তলব করলেন বিচারপতি সিনহা। ২ ডিসেম্বরের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারের শুনানির মাধ্যমে এসএসসির অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ইংরেজি- রসায়নে পার্টটাইম শিক্ষকদের ১০ নম্বর দেওয়া হবে। মামলাকারীদের ১০ নম্বর দেওয়া হবে না কেন, জানতে চেয়েছে উচ্চ আদালত।

পূর্ব অভিজ্ঞতার এই ১০ নম্বর ইন্টারভিউ তালিকায় জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট। এতে পরীক্ষার্থীদের যথেষ্ট সাহায্য হয়েছে। এই নিয়ে কিছু  মমলাকারী আদালতে মামলা দায়ের করেন। তাঁদের দাবি ছিল, কিছু পার্টটাইমারকে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে, কিছুকে দেওয়া হচ্ছে না। এই দ্বিচারিতা কেন? বুধবার আদালতে মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই বিষয়টিই তুলে ধরেন। রসায়ন ও ইংরেজির পার্ট টাইমারদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হচ্ছে। তাঁরা পার্ট টাইম শিক্ষক হয়ে যদি পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পান তাহলে একই ক্যাটাগরিতে থাকা সত্ত্বেও অন্য বিষয়ের পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা কেন এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই অসামঞ্জস্যপূর্ণ বিষয় সম্পর্কে জানতে এসএসসিকে আগামী ২ ডিসেম্বরের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।  

ইন্টারভিউ তালিকায় দাগি প্রার্থী এবং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া নিয়ে সোমবার প্রথম মামলা দায়ের করা হয়। দ্বিতীয় মামলা দায়ের হয় পার্ট টাইম শিক্ষক ও স্বাস্থ্য দফতরের কর্মীরা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়ার নিয়ম নিয়ে। সরকার অনুমোদিত এবং সরকারি সাহায্য প্রাপ্ত নয় এমন স্কুলের শিক্ষকরা তৃতীয় মামলা দায়ের করেন। অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া নিয়ে এই মামলা দায়ের হয়। তাঁদের দাবি ছিল অভিজ্ঞতার জন্য নম্বর দিতে হলে সবাইকেই দিতে হবে। বেসরকারি স্কুল শিক্ষকদের বঞ্চিত করা যাবে না। তৃতীয় মামলাও গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলাগুলি দায়ের করা হয়েছে।

এদিকে মঙ্গলবার এসএসসি জানিয়েছে ২৬ নভেম্বর থেকে বাংলা এবং ইংরেজি বিষয়ের ইন্টারভিউ শুরু হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যাচাইকরণ প্রক্রিয়া। ইন্টারভিউর ডাক পাওয়ার আগে প্রার্থীদের তথ্য যাচাইয়ের প্রথম দিন উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা বিষয়ের প্রায় ৭১০ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। অনুপস্থিত ছিলেন ৬ জন। যোগ্যতা সংক্রান্ত ভুল থাকায় তাঁরা আর ভেরিফিকেশনে হাজির হননি বলেই জানা গিয়েছে। এসএসসি নতুন ভবনে এই যাচাই করেন প্রক্রিয়া চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাতেও বিজেপির হাত শক্ত করতে চাইছে মিম, কটাক্ষ তৃণমূল-কংগ্রেসের

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ