চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গান্ধিজিকে অসুর বানিয়েছিল, সেই হিন্দু মহাসভা লড়বে পঞ্চায়েতে

নিজস্ব প্রতিনিধি: মহাত্মা গান্ধির মুখের আদলে মহিষাসুর বানিয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। দুর্গাপুজোর সময় কসবা’য় হিন্দু মহাসভার এই পুজো নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। পরে অবশ্য চুল- দাড়ি লাগিয়ে গান্ধিজির মুখের আদলকে পুলিশ দিয়েছিল ‘সত্যি মহিষাসুর’ রূপ। সেই হিন্দু মহাসভা লড়বে পঞ্চায়েত ভোটে (PANCHAYET ELECTION)।

সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। তাঁর উদ্যোগেই সংগঠন প্রচার চালাচ্ছে। সংগঠনের যোগাযোগ নম্বর দিয়ে বলা হয়েছে, ‘প্রকৃত হিন্দু’ ইচ্ছুকরা প্রার্থী হতে চাইলে যোগাযোগ করুন। এদিন চন্দ্রচূড় বলেন, প্রকৃত হিন্দুত্ববাদী ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা’। বিজেপি তেমন নয়। তাঁর দাবি, অনেকেই প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। বলেন, বিজেপি- তৃণমূল-সিপিএম-কংগ্রেস দলের যে কেউ ‘প্রকৃত হিন্দু’ হলেই হিন্দু মহাসভার প্রার্থী হতে পারবেন। বলেন, প্রার্থী হোক বা ভোটার, সংগঠনের আসল লক্ষ্য ‘প্রকৃত হিন্দু’। তবে কত আসনে প্রার্থী দেওয়া হবে- তা জানা যায়নি এখনও।

যদি সত্যিই প্রার্থী দেয় হিন্দুত্ববাদী এই সংগঠন, তা হলে তা হবে ‘নির্দল’। এর আগেও নির্দল প্রার্থী হিসেবে গত বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন চন্দ্রচূড়। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট পেয়েছিলেন মাত্র ৮১টি।  

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগের দিন কমিশনকে সপাটে ধাপ্পড় কষাল কলকাতা হাইকোর্ট

‘একুশের চেয়ে ৫-১০টি আসন বেশি পাবে তৃণমূল’, ভোটপ্রচারে বড় বার্তা দেবের

বিধানসভা নির্বাচনে ৬৮ জন প্রার্থী শুধু নিজের নাম লিখতে পারেন

ভোটের আগের দিন প্রচুর টাকা সহ বিজেপি প্রার্থীর ভাই গ্রেফতার

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ